Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
শনিবার, ২৭ জুন ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

মহিপুরে প্রবাসী পরিবারের জমি দখলের চেষ্টা ও হামলার অভিযোগে সংবাদ সম্মেলন মৌলিক পরিবর্তনের দাবিকে সরকার অগ্রাহ্য করছে: শফিকুর রহমান কারবালার স্মরণে রাজধানীতে পালিত হলো তাজিয়া মিছিল স্বস্তি নেই রাজধানীর বাজারে, চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ, মুরগি ও সবজি জিতেও বিদায় তুরস্কের, নকআউটে যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়া; অপেক্ষায় প্যারাগুয়ে তিয়েনআনমেনে বিপ্লবী বীরদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চীন-বাংলাদেশ সম্পর্কের নতুন অধ্যায়: সম্ভাবনা, ভারসাম্য ও ভবিষ্যৎ আবারও চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা জুনের ২৪ দিনেই দেশে এলো ২৩১ কোটি ডলার রেমিট্যান্স বন্ধুত্বের উষ্ণ মুহূর্তে মুগ্ধ করলেন পূর্ণিমা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কুনহার গোলে স্কটল্যান্ডকে উড়িয়ে ব্রাজিলের ৩-০ জয়

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : বৃহস্পতিবার, ২৫ জুন,২০২৬, ০৬:১৫ এ এম
কুনহার গোলে স্কটল্যান্ডকে উড়িয়ে ব্রাজিলের ৩-০ জয়

ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলের পর মাথেউস কুনহার এক গোলের সৌজন্যে স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারিয়েছে ব্রাজিল। এই জয়ে রাউন্ড অব ৩২-এ ওঠার পথে বড় এক ধাপ এগিয়ে গেল কার্লো আনচেলত্তির শিষ্যরা।

যুক্তরাষ্ট্রের মিয়ামি স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘সি’ গ্রুপের ম্যাচে শুরু থেকেই আধিপত্য দেখায় সেলেসাওরা। ম্যাচের ৭ মিনিটেই স্কটল্যান্ডের রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে দলকে এগিয়ে দেন ভিনিসিয়ুস জুনিয়র। স্কট ম্যাককেনার ভুল পাস থেকে বল পেয়ে গোলরক্ষক অ্যাঙ্গাস গানকে পরাস্ত করেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।

এরপর আরও একবার জালে বল পাঠালেও ভিএআর পর্যালোচনার পর ফাউলের কারণে তার গোলটি বাতিল করা হয়। তবে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে আবারও গোল করে নিজের জোড়া পূর্ণ করেন ভিনিসিয়ুস। ব্রুনো গুমাইরেসের নিখুঁত ক্রসে হেড করে ব্যবধান ২-০ করেন তিনি।

দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার অব্যাহত রাখে ব্রাজিল। ম্যাচের ৬১ মিনিটে দলের তৃতীয় গোলটি করেন মাথেউস কুনহা। তার এই গোলে স্কটল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানের স্বস্তিদায়ক জয় নিশ্চিত করে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

টানা তৃতীয় ম্যাচে গোল করে দুর্দান্ত ফর্মের ইঙ্গিত দিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। অন্যদিকে ব্রাজিলের আক্রমণভাগের ধারালো পারফরম্যান্স ও রক্ষণভাগের দৃঢ়তায় ম্যাচজুড়ে কোনো সুযোগই তৈরি করতে পারেনি স্কটল্যান্ড।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)