Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
শনিবার, ২৭ জুন ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

দ্রব্যমূল্যের চাপে মধ্যবিত্তের দীর্ঘশ্বাস দুই প্রকল্পে বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক সময় চাহিয়া লজ্জা দিবেন না: স্পিকার অভিনেত্রীর ফ্ল্যাট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার মালয়েশিয়া-চীন সফরে একগুচ্ছ চুক্তি, তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতে দেশের স্বার্থ রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: সংসদে প্রধানমন্ত্রী বাজেট নিয়ে এবার ‘মানি না, মানবো না’ স্লোগান ওঠেনি: সংসদে জয়নুল আবেদীন ফারুক ইবিতে বাংলা একাডেমি ও বাংলা বিভাগের যৌথ উদ্যোগে সেমিনার ৭ বিশ্ববিদ্যালয় নিয়ে রাবিতে প্রথম আন্তঃবিশ্ববিদ্যালয় তায়কোয়ানডো প্রতিযোগিতা পাগলা মসজিদের ৪৩ বস্তায় মিলল ১৫ কোটি ৯০ লাখ টাকা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সময় চাহিয়া লজ্জা দিবেন না: স্পিকার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : শনিবার, ২৭ জুন,২০২৬, ১০:৩৬ পিএম
সময় চাহিয়া লজ্জা দিবেন না: স্পিকার

rupalibangla স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি:

বাজেটের সাধারণ আলোচনায় নির্ধারিত সময়ের মধ্যেই বক্তব্য শেষ করার জন্য সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। অতিরিক্ত সময় না চেয়ে নির্ধারিত সময় মেনে চলার অনুরোধ জানিয়ে তিনি বলেন, “সময় চাহিয়া লজ্জা দিবেন না।”

শনিবার (২৭ জুন) জাতীয় সংসদে বাজেটের সাধারণ আলোচনা শুরুর আগে স্পিকার এ মন্তব্য করেন।

তিনি বলেন, সরকারি ও বিরোধী দলের হুইপরা যে সময় নির্ধারণ করেছেন, সেটিই সদস্যদের জানিয়ে দেওয়া হবে। পরে আর সময় বাড়ানো হবে না। এ প্রসঙ্গে তিনি রসিকতা করে বলেন, “মুদি দোকানে লেখা থাকে—‘বাকি চাহিয়া লজ্জা দিবেন না’। তেমনি সময় চাহিয়াও লজ্জা দিবেন না।”

স্পিকার জানান, হাতে সময় কম থাকায় শুধু শনিবার ও রোববার বাজেটের সাধারণ আলোচনা হবে। এরপর সংসদের অন্যান্য কার্যক্রম পরিচালিত হবে।

সংসদ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, অসমাপ্ত বক্তব্য এড়াতে সবাই যেন ঘড়ির দিকে নজর রেখে নির্ধারিত সময়ের মধ্যেই বক্তব্য শেষ করেন। বাজেট অধিবেশন সুষ্ঠুভাবে সম্পন্ন করতেই সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফরের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনাতেও স্পিকার সময়সীমা বেঁধে দেন। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে পাঁচ মিনিটের মধ্যে বক্তব্য শেষ করার অনুরোধ জানান তিনি।

ধন্যবাদ প্রস্তাব গৃহীত হওয়ার পর বাজেটের সাধারণ আলোচনা শুরু হয়। প্রথম বক্তা ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমানকে ছয় মিনিট সময় দেওয়া হয়। সময় শেষ হলে স্পিকার তাকে বক্তব্য শেষ করতে বলে পরবর্তী বক্তাকে আহ্বান জানান।

পরে গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন ১০ মিনিট বক্তব্য দেওয়ার সুযোগ পান। বক্তব্যের শেষ দিকে তিনি অতিরিক্ত দুই মিনিট সময় চাইলে স্পিকার সংক্ষেপে বলেন, “সময় নাই।” এরপরও সময়ের আবেদন করলে তিনি আবারও বলেন, “আমি তো শুরুতেই বলেছি, মুদি দোকানে লেখা থাকে—‘বাকি চাহিয়া লজ্জা দিবেন না’। সময় চাহিয়া লজ্জা দিবেন না।”

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)