Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ ৭ বছর কারাদণ্ডের বিধান রাষ্ট্রপতির সঙ্গে ইন্টারন্যাশনাল ইনার হুইল প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ আলোচিত কৃষক কবির হোসেন আর নেই আ.লীগ ও বিএনপির বিরুদ্ধে সমানভাবে লড়াই চালিয়ে যেতে হবে: নাহিদ রাবি মার্কেটিং ক্লাবের সভাপতি রাফিদ, সম্পাদক মাহফুজ মামলা জটের কারণে শূন্য পদে শিক্ষক নিয়োগ আটকে আছে: শিক্ষামন্ত্রী রাবিতে আলঝেইমার ও ক্যান্সার নিরাময় বিষয়ক সেমিনার প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সিইও’র সাক্ষাৎ ইনটেনসিভ সাইবার সিকিউরিটি ওয়ার্কশপের মাধ্যমে শুরু হতে যাচ্ছে ফিনিক্স সামিট পরীক্ষা-ফল প্রকাশে দীর্ঘসূত্রতার প্রতিবাদে কুবির আইন বিভাগের অফিসকক্ষে তালা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

রাবিতে আলঝেইমার ও ক্যান্সার নিরাময় বিষয়ক সেমিনার

মাহমুদুল হাসান (নোমান), রাবি

প্রকাশ : মঙ্গলবার, ২৩ জুন,২০২৬, ০৭:১২ পিএম
রাবিতে আলঝেইমার ও ক্যান্সার নিরাময় বিষয়ক সেমিনার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মলিকুলার ও সেলুলার পদ্ধতিতে আলঝেইমার, ক্যান্সার এবং কার্ডিয়াক হাইপারট্রফি নিরাময়ে নতুন ওষুধ আবিষ্কার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের জামাল নজরুল ইসলাম একাডেমিক ভবনের প্রকৌশল অনুষদ গ্যালারিতে ফার্মেসি বিভাগের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক মামুনুর রশীদ এবং অধ্যাপক মো. আব্দুল আলীম। ​সেমিনারের সারসংক্ষেপ উপস্থাপন করেন ফার্মেসী বিভাগের অধ্যাপক আজিজ আব্দুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক মামুনুর রশীদ বলেন, ' এই প্রজেক্টের মাধ্যমে বাংলাদেশের গবেষণা অনেক দূর এগিয়ে যাবে। তবে এটা এমন নয় যে ৩ বছরের মধ্যেই আমরা এই সকল জটিল রোগের নিরাময় বা ওষুধ বের করে ফেলবো। মূলত আমরা গবেষণার একটি টেকসই পথ তৈরি করছি, যার ধারাবাহিকতা ভবিষ্যতেও চলতে থাকবে।'

​বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি আরও বলেন, 'এ বছর গবেষণায় পূর্বের চেয়ে বেশি বাজেট দেওয়া হয়েছে। আমরা আশা করি, এই সুযোগ কাজে লাগিয়ে দেশের বিশ্ববিদ্যালয়গুলো গবেষণায় আরও ভালো করবে।'

ফার্মেসী বিভাগের সভাপতি অধ্যাপক মোসা. শাহনাজ পারভীন বলেন, 'যেসব শিক্ষক আমাদের এই প্রজেক্টে অক্লান্ত কাজ করছেন, তাঁদের সবাইকে অভিনন্দন জানাই। এটি আমাদের বিভাগের জন্য একটি বড় শুরু। আশা করি, গবেষকেরা খুব সুন্দর একটি অবকাঠামো দাড় করাবেন, যা আমাদের শিক্ষার্থীদের জন্য ভবিষ্যৎ রিসার্চ বা গবেষণার কাজকে আরও সহজ করে তুলবে।'

​এর আগে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ফার্মেসী বিভাগের অধ্যাপক মো. গোলাম সাদিক। এ সময় সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক, গবেষক এবং বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)