Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
রবিবার, ৫ জুলাই ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

ট্রাম্পকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রীর চিঠি আয়োজক কানাডাকে বিদায় করে সবার আগে কোয়ার্টার ফাইনালে মরক্কো ফরিদপুর বিভাগ হবে, সিটি করপোরেশনও হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘অহঙ্কার একটি দেশ ও দলকে ধ্বংস করতে পারে’: সোহেল তাজ ভিক্ষুকের ৭০ টাকার ভালোবাসার প্রতিদান, নতুন ঘর উপহার দিলেন এমপি শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বাজার মূলধন বেড়েছে ৫ হাজার কোটি টাকা গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে ‘জুলাই পদযাত্রা’ ঘোষণা এনসিপির অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ চার সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

আয়োজক কানাডাকে বিদায় করে সবার আগে কোয়ার্টার ফাইনালে মরক্কো

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : রবিবার, ৫ জুলাই,২০২৬, ০১:৪৪ এ এম
আয়োজক কানাডাকে বিদায় করে সবার আগে কোয়ার্টার ফাইনালে মরক্কো

দ্বিতীয়ার্ধের দুর্দান্ত নৈপুণ্যে অন্যতম আয়োজক কানাডাকে ৩-০ গোলে হারিয়ে সবার আগে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে মরক্কো। হিউস্টনে অনুষ্ঠিত শেষ ষোলোর ম্যাচে প্রথমার্ধে চাপে থাকলেও বিরতির পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নেয় উত্তর আফ্রিকার দলটি।

এই হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে কানাডা। ফলে চলতি বিশ্বকাপে প্রথম আয়োজক দেশ হিসেবে বিদায় নিল তারা। তবে এবারের আসরেই ইতিহাস গড়েছে কানাডা। প্রথমবারের মতো বিশ্বকাপে পয়েন্ট অর্জন, ম্যাচে জয় এবং গ্রুপ পর্ব পেরিয়ে নকআউটে জায়গা করে নেওয়ার কৃতিত্ব দেখিয়েছিল তারা। শেষ পর্যন্ত সেই স্বপ্নের যাত্রা থেমে গেল শেষ ষোলোতেই।

ম্যাচের শুরুটা অবশ্য ছিল কানাডার দখলে। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকা দলটি একাধিক সুযোগ তৈরি করলেও গোল আদায় করতে পারেনি। ম্যাচের প্রথম ১১ মিনিটেই জনাথন ডেভিড ও তানি ওলুওয়াসেইয়ের নেওয়া শট দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন মরক্কোর গোলরক্ষক বোনো।

প্রথমার্ধে নিজেদের স্বাভাবিক ছন্দে দেখা যায়নি মরক্কোকে। তবে বিরতির পর বদলে যায় ম্যাচের চিত্র। ৫০তম মিনিটে আশরাফ হাকিমির নেওয়া ফ্রি-কিক থেকে আজ্জেদিন উনাহি গোল করে দলকে এগিয়ে দেন।

এরপর ৮২তম মিনিটে দ্রুতগতির এক পাল্টা আক্রমণ থেকে নিজের দ্বিতীয় গোল করে মরক্কোর জয় প্রায় নিশ্চিত করেন উনাহি। যোগ করা সময়ে সুফিয়ান রাহিমি গোলরক্ষক ম্যাক্সিম ক্রেপোর নিচ দিয়ে বল জালে পাঠিয়ে ব্যবধান ৩-০ করেন।

স্কোরলাইন যতটা একপেশে মনে হয়েছে, ম্যাচের শুরুটা ছিল তার ঠিক উল্টো। তবে সুযোগ কাজে লাগাতে ব্যর্থ কানাডাকে শেষ পর্যন্ত অভিজ্ঞতা ও কার্যকর ফুটবলের জোরে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে প্রথম দল হিসেবে জায়গা করে নেয় মরক্কো।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)