Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
শনিবার, ৪ জুলাই ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

ফরিদপুর বিভাগ হবে, সিটি করপোরেশনও হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘অহঙ্কার একটি দেশ ও দলকে ধ্বংস করতে পারে’: সোহেল তাজ ভিক্ষুকের ৭০ টাকার ভালোবাসার প্রতিদান, নতুন ঘর উপহার দিলেন এমপি শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বাজার মূলধন বেড়েছে ৫ হাজার কোটি টাকা গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে ‘জুলাই পদযাত্রা’ ঘোষণা এনসিপির অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ চার সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি গুলিস্তানে জামায়াতের মিছিলে হামলার অভিযোগ, উত্তপ্ত ফুলবাড়িয়া তিন মিনিটে ৮৬ বার ‘স্যার’, ভাইরাল কৃষি কর্মকর্তার বক্তব্য
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ভিক্ষুকের ৭০ টাকার ভালোবাসার প্রতিদান, নতুন ঘর উপহার দিলেন এমপি

সিনিয়র রিপোর্টার, ময়মনসিংহ

প্রকাশ : শনিবার, ৪ জুলাই,২০২৬, ০৯:১৫ পিএম
ভিক্ষুকের ৭০ টাকার ভালোবাসার প্রতিদান, নতুন ঘর উপহার দিলেন এমপি

নিজের প্রথম মাসের সংসদ সদস্য হিসেবে পাওয়া সম্মানীর অর্থ ব্যয় করে এক অসহায় ভিক্ষুকের জন্য নতুন টিনশেড বসতঘর নির্মাণ করে দিয়েছেন ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমর রুবেল।

শনিবার (৪ জুলাই) দুপুরে হালুয়াঘাট উপজেলার গাজিরভিটা ইউনিয়নের নামছাপাড়া গ্রামে ভিক্ষুক রিনা রিছিলের হাতে নতুন ঘরের চাবি তুলে দেন তিনি।

জানা গেছে, দীর্ঘদিন ধরে জরাজীর্ণ একটি ঘরে মানবেতর জীবনযাপন করছিলেন রিনা রিছিল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় তিনি ভিক্ষা করে পাওয়া ৭০ টাকা সংসদ সদস্য সালমান ওমর রুবেলের নির্বাচনী ব্যয়ের জন্য তুলে দেন। সে সময় বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দেয়।

রিনা রিছিলের সেই আন্তরিকতার প্রতিদান হিসেবে সংসদ সদস্য নিজের প্রথম মাসের সম্মানীর পুরো অর্থ ব্যয় করে তাঁর জন্য একটি নতুন টিনশেড বসতঘর নির্মাণ করে দেন।

নতুন ঘর পেয়ে আবেগাপ্লুত রিনা রিছিল গণমাধ্যমকে বলেন, নতুন ঘর পেয়ে তিনি অত্যন্ত আনন্দিত। এ সহযোগিতার জন্য সংসদ সদস্যের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংসদ সদস্য সালমান ওমর রুবেল বলেন, “মানুষের ভালোবাসাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। নির্বাচনের সময় রিনা রিছিল ভিক্ষা করে পাওয়া ৭০ টাকা আমাকে দিয়েছিলেন। আমার অর্থের প্রয়োজন না থাকলেও তাঁর আন্তরিকতা আমাকে গভীরভাবে স্পর্শ করেছিল। সেই ভালোবাসার প্রতিদান হিসেবে আমার প্রথম মাসের সম্মানীর অর্থ দিয়ে তাঁর জন্য একটি ঘর নির্মাণ করেছি। ভবিষ্যতেও সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করব।”

স্থানীয় বাসিন্দারা বলেন, এ উদ্যোগ শুধু একটি ঘর নির্মাণ নয়, বরং একজন অসহায় মানুষের জীবনে নতুন আশার আলো জ্বালিয়েছে। তারা সংসদ সদস্যের এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)