Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
শনিবার, ৪ জুলাই ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

ফরিদপুর বিভাগ হবে, সিটি করপোরেশনও হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘অহঙ্কার একটি দেশ ও দলকে ধ্বংস করতে পারে’: সোহেল তাজ ভিক্ষুকের ৭০ টাকার ভালোবাসার প্রতিদান, নতুন ঘর উপহার দিলেন এমপি শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বাজার মূলধন বেড়েছে ৫ হাজার কোটি টাকা গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে ‘জুলাই পদযাত্রা’ ঘোষণা এনসিপির অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ চার সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি গুলিস্তানে জামায়াতের মিছিলে হামলার অভিযোগ, উত্তপ্ত ফুলবাড়িয়া তিন মিনিটে ৮৬ বার ‘স্যার’, ভাইরাল কৃষি কর্মকর্তার বক্তব্য
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে ‘জুলাই পদযাত্রা’ ঘোষণা এনসিপির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : শনিবার, ৪ জুলাই,২০২৬, ০৮:৪২ পিএম
গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে ‘জুলাই পদযাত্রা’ ঘোষণা এনসিপির

গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান নিশ্চিতকরণ এবং সীমান্ত সুরক্ষার দাবিতে ‘জুলাই পদযাত্রা-২০২৬’ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী ৬ জুলাই থেকে দেশের ৬৪ জেলার ১০০টি উপজেলা ও পৌরসভায় এ কর্মসূচি শুরু হবে।

শনিবার (৪ জুলাই) বিকেলে রাজধানীতে দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ঐতিহাসিক রক্তস্নাত জুলাই নতুন প্রত্যাশা ও প্রেরণার বার্তা নিয়ে ফিরে এসেছে। হাজারো শহীদের আত্মত্যাগ এবং ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত নতুন গণতান্ত্রিক বাংলাদেশের ইতিহাসে জুলাই একটি অনন্য অধ্যায়। এই মাসকে যথাযথ মর্যাদায় স্মরণ এবং গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা নতুন প্রজন্ম ও দেশের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ শীর্ষক মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে এনসিপি।

তিনি জানান, এ কর্মসূচির অংশ হিসেবে গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে দেশজুড়ে ‘জুলাই পদযাত্রা-২০২৬’ অনুষ্ঠিত হবে। আগামী ৬ জুলাই থেকে শুরু হওয়া এ পদযাত্রায় এনসিপির শীর্ষ নেতারা একই সময়ে উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় অংশ নেবেন।

সারজিস আলম বলেন, “জুলাই শুধু একটি মাস নয়; এটি আত্মত্যাগ, গণআকাঙ্ক্ষা, গণতন্ত্র, ন্যায়বিচার এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রতীক। মাসব্যাপী এই কর্মসূচির মাধ্যমে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করে জুলাইয়ের চেতনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া, শহীদদের অবদান স্মরণ এবং দেশ গঠনের অঙ্গীকার আরও সুদৃঢ় করাই আমাদের লক্ষ্য।”

সংবাদ সম্মেলনে ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে ‘জুলাই পদযাত্রা-২০২৬’-এ দেশের সর্বস্তরের নাগরিক, তরুণ সমাজ, শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী ও পেশাজীবীদের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)