Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
রবিবার, ৫ জুলাই ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

ট্রাম্পকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রীর চিঠি আয়োজক কানাডাকে বিদায় করে সবার আগে কোয়ার্টার ফাইনালে মরক্কো ফরিদপুর বিভাগ হবে, সিটি করপোরেশনও হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘অহঙ্কার একটি দেশ ও দলকে ধ্বংস করতে পারে’: সোহেল তাজ ভিক্ষুকের ৭০ টাকার ভালোবাসার প্রতিদান, নতুন ঘর উপহার দিলেন এমপি শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বাজার মূলধন বেড়েছে ৫ হাজার কোটি টাকা গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে ‘জুলাই পদযাত্রা’ ঘোষণা এনসিপির অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ চার সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনি গোলরক্ষক সালিম আল-আশকার

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : শুক্রবার, ৩ জুলাই,২০২৬, ১১:২৯ এ এম
আপডেট : শুক্রবার, ৩ জুলাই,২০২৬, ১১:৩৮ এ এম
ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনি গোলরক্ষক সালিম আল-আশকার

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় ফিলিস্তিনি গোলরক্ষক সালিম আল-আশকার নিহত হয়েছেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন (পিএফএ)।

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, পিএফএ এক বিবৃতিতে দাবি করেছে, ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রাণ হারান আল-আশকার। ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পর থেকে নিহত শত শত ফিলিস্তিনি ক্রীড়াবিদ ও ক্রীড়া ব্যক্তিত্বের তালিকায় যুক্ত হলেন তিনি।

পিএফএর তথ্য অনুযায়ী, গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে এখন পর্যন্ত এক হাজারের বেশি ফিলিস্তিনি ক্রীড়াবিদ নিহত হয়েছেন।

৩২ বছর বয়সী সালিম আল-আশকার মাত্র পাঁচ মাস আগে বিয়ে করেছিলেন। তার স্ত্রী বর্তমানে অন্তঃসত্ত্বা। তার মৃত্যুতে পরিবার, সতীর্থ, ফিলিস্তিনের ক্রীড়াঙ্গন এবং বিশ্বের বিভিন্ন প্রান্তের ফুটবলপ্রেমীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

গত বুধবার চিলির ফুটবল ক্লাব দেপোর্তিভো পালেস্তিনো এক বিবৃতিতে আল-আশকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে। ক্লাবটি দাবি করে, ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় তার মৃত্যু হয়েছে। একই সঙ্গে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তিতে উদ্বেগ জানিয়ে ন্যায়বিচার নিশ্চিত ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানায়।

তবে আল-আশকারের মৃত্যুর বিষয়ে ইসরায়েলি কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)