Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
শনিবার, ৪ জুলাই ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

ফরিদপুর বিভাগ হবে, সিটি করপোরেশনও হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘অহঙ্কার একটি দেশ ও দলকে ধ্বংস করতে পারে’: সোহেল তাজ ভিক্ষুকের ৭০ টাকার ভালোবাসার প্রতিদান, নতুন ঘর উপহার দিলেন এমপি শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বাজার মূলধন বেড়েছে ৫ হাজার কোটি টাকা গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে ‘জুলাই পদযাত্রা’ ঘোষণা এনসিপির অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ চার সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি গুলিস্তানে জামায়াতের মিছিলে হামলার অভিযোগ, উত্তপ্ত ফুলবাড়িয়া তিন মিনিটে ৮৬ বার ‘স্যার’, ভাইরাল কৃষি কর্মকর্তার বক্তব্য
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বাজার মূলধন বেড়েছে ৫ হাজার কোটি টাকা

অর্থনীতি ডেস্ক

প্রকাশ : শনিবার, ৪ জুলাই,২০২৬, ০৮:৪৪ পিএম
বাজার মূলধন বেড়েছে ৫ হাজার কোটি টাকা

গত সপ্তাহে দেশের শেয়ারবাজারে ইতিবাচক প্রবণতা অব্যাহত ছিল। পাঁচ কার্যদিবসের মধ্যে চার দিনই মূল্যসূচকের ঊর্ধ্বমুখী ধারা দেখা যায়। এতে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার পাশাপাশি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধনও ৫ হাজার ২১৩ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে।

সপ্তাহ শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯৭ হাজার ৭৩৯ কোটি টাকা, যা আগের সপ্তাহে ছিল ৬ লাখ ৯২ হাজার ৫২৬ কোটি টাকা।

ডিএসইর তথ্য অনুযায়ী, সপ্তাহজুড়ে লেনদেন হওয়া ৩৯১টি প্রতিষ্ঠানের মধ্যে ২৭২টির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে ২৯টির দাম কমেছে এবং ৯০টির দর অপরিবর্তিত ছিল।

বাজার মূলধনের পাশাপাশি প্রধান মূল্যসূচকেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। সপ্তাহজুড়ে ডিএসইএক্স সূচক বেড়েছে ৯১ দশমিক ০৪ পয়েন্ট বা ১ দশমিক ৬১ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি ৮ দশমিক ৫৬ পয়েন্ট কমেছিল।

এ ছাড়া ইসলামী শরিয়াহভিত্তিক কোম্পানিগুলোর সমন্বয়ে গঠিত ডিএসই শরিয়াহ সূচক ২৫ দশমিক ২৮ পয়েন্ট বা ২ দশমিক ২১ শতাংশ বেড়েছে। অন্যদিকে, নির্বাচিত বড় ও ভালো কোম্পানিগুলোর সমন্বয়ে গঠিত ডিএসই-৩০ সূচক বেড়েছে ৩০ দশমিক ৮৫ পয়েন্ট বা ১ দশমিক ৪৫ শতাংশ।

লেনদেনের পরিমাণেও উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে। গত সপ্তাহে ডিএসইতে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ১ হাজার ৪৩৩ কোটি ৯৪ লাখ টাকা। আগের সপ্তাহে দৈনিক গড় লেনদেন ছিল ৯৫১ কোটি ৫৬ লাখ টাকা। সে হিসাবে সপ্তাহের ব্যবধানে দৈনিক গড় লেনদেন বেড়েছে ৪৮২ কোটি ৩৮ লাখ টাকা, যা প্রায় ৫০ দশমিক ৬৯ শতাংশ বেশি।

সপ্তাহজুড়ে টাকার অঙ্কে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ারে। কোম্পানিটির শেয়ারে প্রতিদিন গড়ে ৬৮ কোটি ১৯ লাখ টাকার লেনদেন হয়েছে, যা মোট লেনদেনের ৪ দশমিক ৭৬ শতাংশ। দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক, যার শেয়ারে দৈনিক গড় লেনদেন হয়েছে ৫৩ কোটি ৫৮ লাখ টাকা। তৃতীয় স্থানে থাকা মালেক স্পিনিংয়ের শেয়ারে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৪৪ কোটি ৭১ লাখ টাকা।

লেনদেনের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় আরও রয়েছে আইপিডিসি ফাইন্যান্স, সিমিট এলায়েন্স পোর্ট, আইটি কনসালট্যান্টস, এনসিসি ব্যাংক, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, ডমিনেজ স্টিল বিল্ডিং এবং সিটি ব্যাংক।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)