Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
রবিবার, ৫ জুলাই ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

ট্রাম্পকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রীর চিঠি আয়োজক কানাডাকে বিদায় করে সবার আগে কোয়ার্টার ফাইনালে মরক্কো ফরিদপুর বিভাগ হবে, সিটি করপোরেশনও হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘অহঙ্কার একটি দেশ ও দলকে ধ্বংস করতে পারে’: সোহেল তাজ ভিক্ষুকের ৭০ টাকার ভালোবাসার প্রতিদান, নতুন ঘর উপহার দিলেন এমপি শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বাজার মূলধন বেড়েছে ৫ হাজার কোটি টাকা গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে ‘জুলাই পদযাত্রা’ ঘোষণা এনসিপির অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ চার সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সোনার দামে বড় লাফ, ভরি ছাড়াল ২ লাখ ২৮ হাজার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : শুক্রবার, ৩ জুলাই,২০২৬, ১১:২৬ এ এম
সোনার দামে বড় লাফ, ভরি ছাড়াল ২ লাখ ২৮ হাজার

মাত্র একদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও সোনার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার প্রতি ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা (ভ্যাটসহ)।

শুক্রবার (৩ জুলাই) সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি (পিওর) সোনার দাম বৃদ্ধির কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৮ হাজার ২৯২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকা।

বাজুস জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে অলঙ্কারের ডিজাইনভেদে মজুরি যুক্ত হবে। স্বর্ণ ও রৌপ্য অলঙ্কারের বিক্রয়মূল্যের মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না।

এর আগে, গত ২ জুলাই প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা, যা শুক্রবার সকাল ১০টা পর্যন্ত কার্যকর ছিল।

এ নিয়ে চলতি বছরে সোনার দাম ৮৬ দফা সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৪৩ বার দাম বেড়েছে, ৪২ বার কমেছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে।

সোনার পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। প্রতি ভরিতে ১১৭ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৮৯৯ টাকা। এছাড়া ২১ ক্যারেটের রুপার দাম ৪ হাজার ৬৬৬ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ২৪ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ৩৩ টাকা প্রতি ভরি নির্ধারণ করা হয়েছে।

চলতি বছরে এখন পর্যন্ত রুপার দাম ৫৩ দফা সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৭ বার দাম বেড়েছে এবং ২৬ বার কমেছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)