Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
রবিবার, ৫ জুলাই ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

আয়োজক কানাডাকে বিদায় করে সবার আগে কোয়ার্টার ফাইনালে মরক্কো ফরিদপুর বিভাগ হবে, সিটি করপোরেশনও হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘অহঙ্কার একটি দেশ ও দলকে ধ্বংস করতে পারে’: সোহেল তাজ ভিক্ষুকের ৭০ টাকার ভালোবাসার প্রতিদান, নতুন ঘর উপহার দিলেন এমপি শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বাজার মূলধন বেড়েছে ৫ হাজার কোটি টাকা গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে ‘জুলাই পদযাত্রা’ ঘোষণা এনসিপির অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ চার সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি গুলিস্তানে জামায়াতের মিছিলে হামলার অভিযোগ, উত্তপ্ত ফুলবাড়িয়া
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

আলজেরিয়াকে হারিয়ে কোয়ার্টারে সুইজারল্যান্ড

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : শুক্রবার, ৩ জুলাই,২০২৬, ১১:২৪ এ এম
আলজেরিয়াকে হারিয়ে কোয়ার্টারে সুইজারল্যান্ড

বিশ্বকাপে নিয়মিত অংশ নিলেও নকআউট পর্বে সাফল্য ছিল না সুইজারল্যান্ডের। দীর্ঘ ৭২ বছর পর সেই আক্ষেপ ঘুচিয়েছে ইউরোপের দলটি। শেষ বত্রিশের ম্যাচে আলজেরিয়াকে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে সুইসরা।

ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে সুইজারল্যান্ড। ম্যাচের ১০ মিনিটেই এগিয়ে যায় তারা। জোহান মানজাম্বির দারুণ এক দৌড়ে তৈরি করা সুযোগ থেকে সহজেই জালে বল জড়ান ব্রিল এমবলো।

গোলের পর ব্যবধান বাড়ানোর চেষ্টা চালিয়ে যায় সুইজারল্যান্ড। ৩২ মিনিটে রুবেন ভারগাসের বিপজ্জনক ক্রস আলজেরিয়ার ডিফেন্ডার রায়ান আইত-নুরি ক্লিয়ার করে দেন। পাঁচ মিনিট পর ভারগাসের ফ্রি-কিক থেকে হেডে গোলের সুযোগ পেয়েও লক্ষ্যভেদ করতে পারেননি ডেনিস জাকারিয়া। ফলে ১-০ গোলের ব্যবধান নিয়েই বিরতিতে যায় সুইসরা।

বিশ্বকাপে সুইজারল্যান্ড এর আগে ১৯৩৪, ১৯৩৮ ও ১৯৫৪ সালে কোয়ার্টার ফাইনালে উঠেছিল। এরপর একাধিকবার নকআউট পর্বে খেললেও শেষ আটে পৌঁছাতে পারেনি। অবশেষে আলজেরিয়াকে হারিয়ে ৭২ বছরের সেই অপেক্ষার অবসান ঘটাল সুইজারল্যান্ড।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)