Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● ইরান যুদ্ধে চাপে মার্কিন আধিপত্য, নতুন সমীকরণের মুখে বিশ্বরাজনীতি ● নরসিংদীতে বিদ্যুতের খুঁটিতে উঠে তার চুরির চেষ্টা, প্রাণ গেল যুবকের ● জলবায়ু ঝুঁকিতে ৬ কোটি শিশু, অর্থায়নে উপেক্ষিত তাদের সুরক্ষা ● ‘পৃথিবীর যেকোনো জাতির চাইতে বাংলার দামাল সন্তানরা সাহসী’ ● ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হচ্ছে, ৮০ শতাংশই নারী: জুবাইদা রহমান ● ১৪৭ পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ: বিজিএমইএ সভাপতি ● যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চায় ভারত ● সাদা শাড়িতে লাল শাপলার মাঝে সুমাইয়া শিমু ● বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় তারেক রহমান ● যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নরসিংদীতে বিদ্যুতের খুঁটিতে উঠে তার চুরির চেষ্টা, প্রাণ গেল যুবকের

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ১৪ নভেম্বর,২০২৬, ১১:১৮ পিএম
নরসিংদীতে বিদ্যুতের খুঁটিতে উঠে তার চুরির চেষ্টা, প্রাণ গেল যুবকের

নরসিংদী শহরের বাসাইল রেলগেট এলাকায় বিদ্যুতের হাইভোল্টেজ সঞ্চালন লাইনের তার চুরির চেষ্টা করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক অজ্ঞাতপরিচয় যুবকের মৃত্যু হয়েছে। বিদ্যুতের স্পার্ক ও আগুনে ঝলসে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

শনিবার (১৪ নভেম্বর) ভোর ৬টা থেকে সাড়ে ৬টার মধ্যে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে ওই যুবক বাসাইল রেলগেট এলাকার একটি বিদ্যুতের খুঁটিতে উঠে সঞ্চালন লাইনের তার কাটার চেষ্টা করেন। এ সময় বিদ্যুৎ সংযোগ চালু থাকায় তার কাটতে গিয়ে ভয়াবহ বৈদ্যুতিক স্পার্ক ও আগুনের সৃষ্টি হয়। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান।

পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে নিচে পড়ে থাকা তাঁর দগ্ধ মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর আল মামুন জানান, ঘটনাস্থলটি রেললাইনের পাশে হওয়ায় রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। পরে মরদেহটি নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)