Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● লালমোহনে মাদকবিরোধী অভিযানে আটক ৩ ● ভারপ্রাপ্ত প্রধান দিয়ে চলছে লালমোহনের ৪৭ শতাংশ প্রাথমিক বিদ্যালয় ● লজ্জার রেকর্ড গড়ে নিউজিল্যান্ডের কাছে ভারতের হার ● স্বাস্থ্যব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজাতে হবে : রাষ্ট্রপতি ● ৩২ হাজার টাকার প্রস্তাব: ২১০ কারখানা বন্ধের পথে হাঁটছেন মালিকরা ● শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যসহ ৩৫ হাজার নাগরিকের এনআইডি লক ● প্রধানমন্ত্রীর দায়িত্বে আসার আগের পরিকল্পনাগুলো এখন বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব ● বায়ুদূষণে বিশ্বে চতুর্থ ঢাকা, শীর্ষে দিল্লি ● নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় ৮ জনের নামে মামলা ● নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন আজ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

লালমোহনে মাদকবিরোধী অভিযানে আটক ৩

ভোলা প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ১৩ নভেম্বর,২০২৬, ০৪:৩৩ পিএম
লালমোহনে মাদকবিরোধী অভিযানে আটক ৩

ভোলার লালমোহন উপজেলায় পৃথক তিনটি মাদকবিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৭ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে আটক ব্যক্তিদের আদালতে পাঠানো হয়।

আটক ব্যক্তিরা হলেন—ধলীগৌরনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হামিদ হাওলাদার বাড়ির মৃত আলী আকবরের ছেলে মো. বেল্লাল (৩০), বদরপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সালাম মুন্সি বাড়ির মো. শাহ আলমের ছেলে মো. আরাফাত ওরফে ইমরান (২৩) এবং ফরাজগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কিশোরগঞ্জ এলাকার হকু মৃধা বাড়ির মৃত মালেক মৃধার ছেলে মো. আব্দুর রহমান (২৮)।

পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মঙ্গল শিকদার লঞ্চঘাটসংলগ্ন বেড়িবাঁধ এলাকায় অভিযান চালান এসআই অসীম চন্দ্র কর্মকার ও তাঁর সঙ্গীয় ফোর্স। এ সময় মো. বেল্লালকে আটক করা হয়। পরে তাঁর কাছ থেকে ৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

অন্যদিকে, রাত ১২টার দিকে বদরপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হাজীরহাট বাজারের উত্তর পাশে মান্নান মাস্টারের বাড়ির সামনে অভিযান চালিয়ে মো. আরাফাত ওরফে ইমরানকে আটক করে পুলিশ। এসআই প্রসেনজিৎ হালদার ও তাঁর সঙ্গীয় ফোর্স পরিচালিত এ অভিযানে তাঁর কাছ থেকে ১২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ছাড়া একই দিন রাত সাড়ে ১২টার দিকে লালমোহন ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পেশকার হাওলা এলাকায় ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কসংলগ্ন স্থানে অভিযান চালিয়ে মো. আব্দুর রহমানকে আটক করেন এসআই অসীম চন্দ্র কর্মকার ও তাঁর সঙ্গীয় ফোর্স। এ সময় তাঁর কাছ থেকে আরও ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম মজুমদার বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় পৃথক তিনটি মামলা করা হয়েছে। পরে শুক্রবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)