Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● ইরান যুদ্ধে চাপে মার্কিন আধিপত্য, নতুন সমীকরণের মুখে বিশ্বরাজনীতি ● নরসিংদীতে বিদ্যুতের খুঁটিতে উঠে তার চুরির চেষ্টা, প্রাণ গেল যুবকের ● জলবায়ু ঝুঁকিতে ৬ কোটি শিশু, অর্থায়নে উপেক্ষিত তাদের সুরক্ষা ● ‘পৃথিবীর যেকোনো জাতির চাইতে বাংলার দামাল সন্তানরা সাহসী’ ● ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হচ্ছে, ৮০ শতাংশই নারী: জুবাইদা রহমান ● ১৪৭ পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ: বিজিএমইএ সভাপতি ● যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চায় ভারত ● সাদা শাড়িতে লাল শাপলার মাঝে সুমাইয়া শিমু ● বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় তারেক রহমান ● যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

‘পৃথিবীর যেকোনো জাতির চাইতে বাংলার দামাল সন্তানরা সাহসী’

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশ : শনিবার, ১৪ নভেম্বর,২০২৬, ১১:১০ পিএম
‘পৃথিবীর যেকোনো জাতির চাইতে বাংলার দামাল সন্তানরা সাহসী’

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, পৃথিবীর যেকোনো জাতির চেয়ে বাংলার দামাল সন্তানরা বেশি সাহসী। দেশের প্রয়োজনে সামরিক বাহিনীর সদস্যরা নিজেদের জীবন উৎসর্গ করতে কখনো পিছপা হননি।

তিনি বলেন, দেশমাতৃকার সেবায় নিজেকে নিয়োজিত করা অত্যন্ত গৌরবের বিষয়। সামরিক বাহিনীতে আট বছর দায়িত্ব পালন তাঁর জীবনের শ্রেষ্ঠ সময়।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (রাওয়া) আয়োজিত ‘ভেটেরানস ডে’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্পিকার বলেন, তিনি রাওয়ার প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলেন। সামরিক বাহিনীর সদস্য হওয়া যেমন গৌরবের, তেমনি রাওয়ার সদস্য হওয়াও গর্বের বিষয়।

১৯৭১ সালে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের পাঁচটি ব্যাটালিয়ন সেনাবাহিনীর পাঁচটি ক্যান্টনমেন্টে প্রথম বিদ্রোহ ঘোষণা করেছিল উল্লেখ করে তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের পর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অবদান অস্বীকার করা হয়েছিল। স্বাধীনতার পরপরই মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা হয়। দেশের সাধারণ মানুষের জীবন রক্ষায় প্রশিক্ষণ ছাড়াই এ দেশের আপামর জনতা অস্ত্র হাতে তুলে নিয়েছিল।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, মহান মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছিল গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে। দেশের উন্নয়নে গণতন্ত্রের কোনো বিকল্প নেই। বিগত ১৫ বছরের ইতিহাস ছিল দুঃশাসনের ইতিহাস। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতা বীরোচিত সাহসিকতার পরিচয় দিয়েছে। আবু সাঈদ উদ্যত সঙ্গিনের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন। এ আন্দোলনে সামরিক বাহিনীও সহায়ক ভূমিকা পালন করেছে।

অনুষ্ঠানে সিলেটের এমসি কলেজ প্রাঙ্গণে যুদ্ধের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন স্পিকার। অসীম সাহসিকতা ও ধৈর্যের সঙ্গে মহান মুক্তিযুদ্ধের সম্মুখসমরে অংশগ্রহণের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি। এ সময় এমসি কলেজের যুদ্ধে কর্নেল মোদাচ্ছির আলী খানের অসীম সাহসিকতার ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানে সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অবসরপ্রাপ্ত সেনাসদস্য ও কর্মকর্তা, বিশিষ্ট অতিথি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)