Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● ইরান যুদ্ধে চাপে মার্কিন আধিপত্য, নতুন সমীকরণের মুখে বিশ্বরাজনীতি ● নরসিংদীতে বিদ্যুতের খুঁটিতে উঠে তার চুরির চেষ্টা, প্রাণ গেল যুবকের ● জলবায়ু ঝুঁকিতে ৬ কোটি শিশু, অর্থায়নে উপেক্ষিত তাদের সুরক্ষা ● ‘পৃথিবীর যেকোনো জাতির চাইতে বাংলার দামাল সন্তানরা সাহসী’ ● ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হচ্ছে, ৮০ শতাংশই নারী: জুবাইদা রহমান ● ১৪৭ পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ: বিজিএমইএ সভাপতি ● যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চায় ভারত ● সাদা শাড়িতে লাল শাপলার মাঝে সুমাইয়া শিমু ● বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় তারেক রহমান ● যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় তারেক রহমান

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশ : শনিবার, ১৪ নভেম্বর,২০২৬, ০৫:১১ পিএম
বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় তারেক রহমান

বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকা ‘দ্য মুসলিম ৫০০’-এর ২০২৭ সালের সংস্করণে স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। প্রথমবারের মতো এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন তিনি। তাঁকে রাখা হয়েছে রাজনৈতিক বিভাগে।

সম্প্রতি জর্ডানভিত্তিক রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি) প্রকাশিত ‘দ্য মুসলিম ৫০০: দ্য ওয়ার্ল্ডস ৫০০ মোস্ট ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস, ২০২৭’ শীর্ষক গ্রন্থে তারেক রহমানের পরিচিতি তুলে ধরা হয়েছে। প্রকাশনাটির ওয়েবসাইটে বাংলাদেশের তালিকায় তাঁর নামের পাশে ‘নিউ’ শব্দটি যুক্ত করা হয়েছে।

গ্রন্থে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে। দীর্ঘ ১৭ বছর লন্ডনে অবস্থান করেও তিনি বিএনপির নেতৃত্ব দিয়েছেন বলে প্রকাশনায় উল্লেখ করা হয়েছে।

২০২৫ সালের ডিসেম্বরে দেশে ফেরেন তারেক রহমান। এরপর ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে তাঁর নেতৃত্বে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি।

‘দ্য মুসলিম ৫০০’-এর শীর্ষ ৫০ ব্যক্তিত্বের নাম ক্রমানুসারে প্রকাশ করা হলেও অন্যদের প্রভাবের ক্ষেত্র অনুযায়ী বিভিন্ন বিভাগে অন্তর্ভুক্ত করা হয়। তারেক রহমানকে রাজনৈতিক বিভাগে রাখা হয়েছে। তবে তাঁর নামের পাশে নির্দিষ্ট কোনো র‍্যাঙ্ক বা ক্রমিক অবস্থান উল্লেখ করা হয়নি।

প্রকাশনাটির ভূমিকায় বলা হয়েছে, সামাজিক সূচক, জনমত এবং বিশেষজ্ঞদের মতামতের সমন্বয়ে ব্যক্তিদের প্রভাব বিবেচনা করে তালিকা তৈরি করা হয়। তালিকায় কারও অন্তর্ভুক্তি তাঁর মতামত বা কর্মকাণ্ডের প্রতি প্রকাশকদের সমর্থন কিংবা অনুমোদন নির্দেশ করে না। বরং মুসলিম বিশ্বে সংশ্লিষ্ট ব্যক্তির প্রভাবের মাত্রা তুলে ধরাই এই প্রকাশনার মূল উদ্দেশ্য।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)