Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● লালমোহনে মাদকবিরোধী অভিযানে আটক ৩ ● ভারপ্রাপ্ত প্রধান দিয়ে চলছে লালমোহনের ৪৭ শতাংশ প্রাথমিক বিদ্যালয় ● লজ্জার রেকর্ড গড়ে নিউজিল্যান্ডের কাছে ভারতের হার ● স্বাস্থ্যব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজাতে হবে : রাষ্ট্রপতি ● ৩২ হাজার টাকার প্রস্তাব: ২১০ কারখানা বন্ধের পথে হাঁটছেন মালিকরা ● শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যসহ ৩৫ হাজার নাগরিকের এনআইডি লক ● প্রধানমন্ত্রীর দায়িত্বে আসার আগের পরিকল্পনাগুলো এখন বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব ● বায়ুদূষণে বিশ্বে চতুর্থ ঢাকা, শীর্ষে দিল্লি ● নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় ৮ জনের নামে মামলা ● নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন আজ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

প্রধানমন্ত্রীর দায়িত্বে আসার আগের পরিকল্পনাগুলো এখন বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশ : শুক্রবার, ১৩ নভেম্বর,২০২৬, ১০:১৭ এ এম
প্রধানমন্ত্রীর দায়িত্বে আসার আগের পরিকল্পনাগুলো এখন বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব

প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার পরিচালনার দায়িত্ব গ্রহণের আগে যেসব পরিকল্পনার কথা জাতির সামনে তুলে ধরেছিলেন, সেগুলোই এখন বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন তাঁর প্রেস সচিব সালেহ শিবলী।

তিনি বলেন, প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার আগেই ২৫ কোটি বৃক্ষরোপণ এবং ২০ হাজার মাইল খাল খননের পরিকল্পনার কথা জানিয়েছিলেন। বিশ্ব জলবায়ু সম্মেলনেও তিনি এসব পরিকল্পনার কথা তুলে ধরেছেন। বর্তমানে দেশে সেগুলো বাস্তবায়নের কাজ চলছে।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন সালেহ শিবলী। আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ছিলেন তিনি।

ভোর ৫টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান, তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের বহনকারী তুর্কি এয়ারলাইনসের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

ব্রিফিংয়ে প্রেস সচিব জানান, বিশ্ব জলবায়ু সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে পাঁচ দফা দাবি তুলে ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সালেহ শিবলী বলেন, গত ৯ নভেম্বর তুরস্কের আন্তালিয়ায় শুরু হওয়া কপ৩১ সম্মেলন চলবে ২০ নভেম্বর পর্যন্ত। সম্মেলনের গুরুত্বপূর্ণ দুটি দিন ছিল ১১ ও ১২ নভেম্বর। এ সময় প্রধানমন্ত্রী ভাষণ দেন।

তিনি বলেন, ‘গতকাল আমাদের প্রধানমন্ত্রী ভাষণ দিয়েছেন। আপনারা ইতিমধ্যে দেখেছেন, তিনি বাংলাদেশের পক্ষ থেকে পাঁচ দফা দাবি তুলে ধরেছেন। এখনো কথাবার্তা চলছে, সেমিনারগুলো চলছে।’

প্রধানমন্ত্রীর সফরসূচি সম্পর্কে সালেহ শিবলী বলেন, সফরকালে তাঁর বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি বিভিন্ন বিষয়ে সেমিনার ও সিম্পোজিয়ামেও অংশ নিয়েছেন তিনি। এসব কার্যক্রম এখনো চলমান রয়েছে।

বাংলাদেশের দাবিগুলোর বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে উল্লেখ করে প্রেস সচিব বলেন, আগামী এক-দুই দিনের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়গুলো আরও বিস্তারিতভাবে তুলে ধরবে বলে আশা করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গীর সংখ্যা প্রসঙ্গে সালেহ শিবলী বলেন, এবার তুরস্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে গেছেন মাত্র ২১ জন। এটিকে ইতিবাচক দিক হিসেবে উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, ‘আরেকটি দিক হচ্ছে, প্রধানমন্ত্রী যখন আসবেন-যাবেন, তখন এখানে হাজার হাজার, লাখ লাখ মানুষের আসা-যাওয়ার কথা ছিল। কিন্তু আমরা এই জায়গা থেকে বেরিয়ে এসেছি।’

উল্লেখ্য, কপ৩১ এবং আন্তালিয়া লিডার্স সামিটে অংশ নিতে গত ১০ নভেম্বর তিন দিনের সফরে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান।

গত বৃহস্পতিবার কপ৩১-এর উচ্চপর্যায়ের অধিবেশনে ভাষণ দেন তিনি। এতে জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর প্রয়োজন মেটাতে পাঁচটি জরুরি পদক্ষেপের প্রস্তাব তুলে ধরেন প্রধানমন্ত্রী।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)