Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● স্থানীয় সম্পদ ও উৎপাদনকে বাজারের সঙ্গে যুক্ত করার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ● জলবায়ু সম্মেলন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী ● বিজিবির তিন অভিযানে ৩০ কোটি টাকার ইয়াবা উদ্ধার, আটক ২ ● বোরহানউদ্দিনের ডাকাতি মামলার প্রধান আসামি সোহেল রানা গ্রেপ্তার ● চরফ্যাশনের চরে আগাম তরমুজ চাষ: ব্যাপক ফলনে কৃষকের মুখে হাসি ● অবশেষে ভোলার গ্যাস পরিবহনে পাইপলাইন নির্মাণের সিদ্ধান্ত পেট্রোবাংলার ● জামানত ছাড়াই ১০ লাখ টাকা ঋণ দেওয়ার ঘোষণা, শিক্ষার্থীসহ পাবেন যারা ● প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে তুরস্কে আওয়ামী লীগ নেতা, বিএনপিতে ক্ষোভ ● হাজারে ক্যাশ আউট খরচ কমিয়ে ১১.৯৯ টাকায় আনলো উপায় ● পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

চরফ্যাশনের চরে আগাম তরমুজ চাষ: ব্যাপক ফলনে কৃষকের মুখে হাসি

নুরুল্লাহ ভূইয়া, ভোলা (দক্ষিণ)

প্রকাশ : বৃহস্পতিবার, ১২ নভেম্বর,২০২৬, ০৯:০৯ পিএম
চরফ্যাশনের চরে আগাম তরমুজ চাষ: ব্যাপক ফলনে কৃষকের মুখে হাসি

তেঁতুলিয়া নদীর বিস্তীর্ণ বালুচরজুড়ে এখন সবুজের সমারোহ। বালুর বুক চিরে বেড়ে উঠেছে সারি সারি তরমুজগাছ। গাছে ঝুলছে ছোট-বড় তরমুজ। ভোলার চরফ্যাশন উপজেলার দ্বীপ ইউনিয়ন মুজিবনগরের এই চরে আগাম তরমুজ চাষে সৃষ্টি হয়েছে নতুন সম্ভাবনা।

সাধারণত আমন ধান কাটার পর এ অঞ্চলে তরমুজ চাষ শুরু হলেও এবার বর্ষাকালেই মালচিং পদ্ধতিতে আগাম আবাদ করেছেন কৃষকেরা। এতে স্বাভাবিক মৌসুমের অনেক আগেই বাজারে তরমুজ সরবরাহ শুরু হয়েছে। ফলে আগাম ফলনে ভালো দাম পাওয়ায় লাভবান হচ্ছেন চাষিরা।

স্থানীয় কৃষকদের তথ্যমতে, গত বছর এ চরে ১০ থেকে ১২ একর জমিতে তরমুজ চাষ হয়েছিল। এবার তা বেড়ে শতাধিক একরে দাঁড়িয়েছে। ইতোমধ্যে প্রায় ২ কোটি টাকার তরমুজ বিক্রি হয়েছে। মৌসুম শেষে বিক্রির পরিমাণ ৫ থেকে ৬ কোটি টাকা ছাড়াতে পারে বলে আশা করছেন কৃষকেরা। উৎপাদিত তরমুজের কোনো কোনোটির ওজন ১০ থেকে ১১ কেজি। এসব তরমুজ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন বাজারে পাঠানো হচ্ছে।

প্রথমবার ১৫০ শতাংশ জমিতে তরমুজ চাষ করে সফল হয়েছেন স্থানীয় কৃষক জহির। তাঁর দাবি, এতে খরচ হয়েছে প্রায় ৩ লাখ টাকা। উৎপাদিত তরমুজ বিক্রি করে খরচ বাদে তাঁর লাভ হয়েছে প্রায় সাড়ে ৪ লাখ টাকা।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাজমুল হুদা বলেন, বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় কৃষকদের বীজ, সার ও অন্যান্য উপকরণ দেওয়া হয়েছে। মুজিবনগরের চরে সুপার কিং, থাই কিং, থাই সুপার, নিউ সুপার, গ্রেড ওয়ান ও আর্লি ওয়ানসহ বিভিন্ন জাতের তরমুজ আবাদ হয়েছে। ফলনও ভালো হয়েছে। কৃষকেরা বাজারে ভালো দাম পাচ্ছেন।

তিনি আরও বলেন, আগাম তরমুজ চাষ চরাঞ্চলের অনাবাদি জমি কৃষির আওতায় আনার পাশাপাশি কৃষকের আয় বাড়ানোর সুযোগ তৈরি করেছে। কৃষকদের আগ্রহ অব্যাহত থাকলে আগামীতে এ আবাদ আরও সম্প্রসারিত হবে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)