Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● লালমোহনে মাদকবিরোধী অভিযানে আটক ৩ ● ভারপ্রাপ্ত প্রধান দিয়ে চলছে লালমোহনের ৪৭ শতাংশ প্রাথমিক বিদ্যালয় ● লজ্জার রেকর্ড গড়ে নিউজিল্যান্ডের কাছে ভারতের হার ● স্বাস্থ্যব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজাতে হবে : রাষ্ট্রপতি ● ৩২ হাজার টাকার প্রস্তাব: ২১০ কারখানা বন্ধের পথে হাঁটছেন মালিকরা ● শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যসহ ৩৫ হাজার নাগরিকের এনআইডি লক ● প্রধানমন্ত্রীর দায়িত্বে আসার আগের পরিকল্পনাগুলো এখন বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব ● বায়ুদূষণে বিশ্বে চতুর্থ ঢাকা, শীর্ষে দিল্লি ● নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় ৮ জনের নামে মামলা ● নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন আজ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন আজ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশ : শুক্রবার, ১৩ নভেম্বর,২০২৬, ১০:০৩ এ এম
নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন আজ

আজ ১৩ নভেম্বর নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন। এ উপলক্ষে গাজীপুর সদর উপজেলার পিরুজালী এলাকায় তার হাতে গড়া নুহাশ পল্লীতে নানা আয়োজন করা হয়েছে।

হুমায়ূন আহমেদ ছিলেন একাধারে ঔপন্যাসিক, ছোটগল্পকার, গীতিকার, চিত্রনাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা। বিংশ শতাব্দীর অন্যতম জনপ্রিয় বাঙালি কথাসাহিত্যিক হিসেবে বাংলা সাহিত্যে তার অবদান অসামান্য।

উপন্যাসের চরিত্র, নাটকের সংলাপ, চলচ্চিত্রের গল্প কিংবা গানের কথা, সবখানেই তিনি তৈরি করেছেন নিজস্ব এক জগৎ। মৃত্যুর ১৪ বছর পরও তার সৃষ্টির প্রতি পাঠকের ভালোবাসা একটুও কমেনি।

৭৮ বছর আগে আজকের এই দিনে (১৩ নভেম্বর) পৃথিবীতে এসেছিলেন তিনি। জন্মদিন উপলক্ষে বইমেলা, সংগীত ও শ্রুতি প্রযোজনাসহ নানা আয়োজনে তাকে স্মরণ করা হচ্ছে তার জন্মভূমি নেত্রকোনার সদর ও কেন্দুয়ায়।

জানা গেছে, জন্মদিন উপলক্ষে নুহাশ পল্লীতে মিলাদ মাহফিল, দোয়া, কেক কাটা ও তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর আয়োজন করা হয়েছে। তার স্ত্রী মেহের আফরোজ শাওন, পরিবারের সদস্য, ভক্ত ও অনুরাগীরা এ আয়োজনে অংশ নেবেন।

এদিন ভক্তদের জন্য নুহাশ পল্লীর প্রবেশদ্বার উন্মুক্ত রাখা হবে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিবছরই প্রিয় লেখকের প্রতি শ্রদ্ধা জানাতে এখানে ছুটে আসেন ভক্তরা।

নেত্রকোনার মোহনগঞ্জের শেখ বাড়িতে (নানাবাড়ি) জন্মগ্রহণ করেন হুমায়ূন আহমেদ। তার বাবার বাড়ি কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে। বাবা ফয়জুর রহমান আহমেদ ছিলেন পুলিশ কর্মকর্তা, মা আয়েশা ফয়েজ গৃহিণী। তিন ভাই ও দুই বোনের মধ্যে সবার বড় ছিলেন তিনি।

প্রথম উপন্যাস ‘নন্দিত নরকে’ প্রকাশের মধ্য দিয়ে বাংলা সাহিত্যে স্বতন্ত্র অবস্থান তৈরি করেন হুমায়ূন আহমেদ। সহজ ভাষা, জীবন্ত সংলাপ ও সূক্ষ্ম রসবোধের সমন্বয়ে তার সাহিত্যে উঠে এসেছে মধ্যবিত্তের জীবন। হিমু, মিসির আলী, শুভ্র, রূপা কিংবা বাকের ভাইয়ের মতো চরিত্র পেয়েছে পাঠক-দর্শকের অকৃত্রিম ভালোবাসা।

উপন্যাস ও ছোটগল্পের পাশাপাশি টেলিভিশন নাটক, চলচ্চিত্র ও গীতিকার হিসেবেও অনন্য স্বাক্ষর রেখেছেন তিনি। ‘এইসব দিনরাত্রি’, ‘কোথাও কেউ নেই’, ‘বহুব্রীহি’ ও ‘আজ রোববার’ নাটকের মাধ্যমে দর্শকের ঘরে ঘরে পৌঁছে যান তিনি। ‘আগুনের পরশমণি’, ‘শ্রাবণ মেঘের দিন’, ‘দুই দুয়ারি’ ও ‘ঘেটুপুত্র কমলা’র মতো চলচ্চিত্র তার সৃজনশীলতার স্বাক্ষর বহন করে। বাংলা সাহিত্যে নতুন পাঠক তৈরিতেও তার অবদান উল্লেখযোগ্য।

২০১২ সালের ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন হুমায়ূন আহমেদ। পরে তার নিজের হাতে গড়া গাজীপুরের নুহাশ পল্লীতে লিচুগাছের নিচে তাকে সমাহিত করা হয়। মৃত্যুর পরও তার সাহিত্যকর্ম ও সৃষ্ট চরিত্রের মাধ্যমে পাঠক-দর্শকের হৃদয়ে বেঁচে আছেন এই জনপ্রিয় কথাসাহিত্যিক।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)