Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● লালমোহনে মাদকবিরোধী অভিযানে আটক ৩ ● ভারপ্রাপ্ত প্রধান দিয়ে চলছে লালমোহনের ৪৭ শতাংশ প্রাথমিক বিদ্যালয় ● লজ্জার রেকর্ড গড়ে নিউজিল্যান্ডের কাছে ভারতের হার ● স্বাস্থ্যব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজাতে হবে : রাষ্ট্রপতি ● ৩২ হাজার টাকার প্রস্তাব: ২১০ কারখানা বন্ধের পথে হাঁটছেন মালিকরা ● শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যসহ ৩৫ হাজার নাগরিকের এনআইডি লক ● প্রধানমন্ত্রীর দায়িত্বে আসার আগের পরিকল্পনাগুলো এখন বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব ● বায়ুদূষণে বিশ্বে চতুর্থ ঢাকা, শীর্ষে দিল্লি ● নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় ৮ জনের নামে মামলা ● নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন আজ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বায়ুদূষণে বিশ্বে চতুর্থ ঢাকা, শীর্ষে দিল্লি

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশ : শুক্রবার, ১৩ নভেম্বর,২০২৬, ১০:১৩ এ এম
বায়ুদূষণে বিশ্বে চতুর্থ ঢাকা, শীর্ষে দিল্লি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ শীর্ষ অবস্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। শহরটির বায়ুমান সূচক (একিউআই) স্কোর ৩৪২, যা দুর্যোগপূর্ণ পর্যায়ের।

অন্যদিকে, তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। শুক্রবার সকালে ঢাকার বায়ুমান সূচক ছিল ১৭৩, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।

শুক্রবার (১৩ মার্চ) সকাল সাড়ে ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী ওয়েবসাইট আইকিউএয়ারের প্রকাশিত তথ্যে এসব চিত্র উঠে এসেছে।

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। শহরটির একিউআই স্কোর ১৯৭। তৃতীয় অবস্থানে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা, যার স্কোর ১৯২। আর ১৭১ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে ফিলিপাইনের রাজধানী ম্যানিলা।

উল্লেখ্য, সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার বিশ্বের বিভিন্ন শহরের বায়ুর মানের তাৎক্ষণিক সূচক প্রকাশ করে থাকে। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

স্কোর ৫১ থেকে ১০০ হলে বায়ুর মান মাঝারি বা সহনীয় হিসেবে ধরা হয়। ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১ থেকে ২০০ হলে সবার জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

এ ছাড়া স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ুর মান ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে গণ্য করা হয়।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)