Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● ঢাবির গৌরবোজ্জ্বল ইতিহাস ও ঐতিহ্য পুনরুদ্ধারে শিক্ষার্থীদের ভূমিকা রাখার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর ● কৃষকদের 'মূর্খ' বললেন এমপি, চিফ হুইপের আপত্তিতে শব্দ এক্সপাঞ্জ ● সৌদি আরবকে ধ্বংস করতে আমার তিন দিন লাগবে: ট্রাম্প ● কুমিল্লা বিভাগ করে ইজ্জতটা রক্ষা করুন: মনিরুল হক ● ৩ হাজার কোটি টাকার সুকুক নিলামে তোলার সিদ্ধান্ত ● শীঘ্রই আসছে এমকেবিএইচডিয়ের পুরস্কারজয়ী ক্যামেরার পরবর্তী প্রজন্ম অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স ● আইএমএফের নতুন ঋণ কর্মসূচির আলোচনা ফেব্রুয়ারির মধ্যে শেষ হবে: অর্থমন্ত্রী ● তুরস্কের সক্ষমতায় যা রয়েছে বাংলাদেশের জন্য আমি তা করবো: এরদোয়ান ● ইরান যুদ্ধে চাপে মার্কিন আধিপত্য, নতুন সমীকরণের মুখে বিশ্বরাজনীতি ● নরসিংদীতে বিদ্যুতের খুঁটিতে উঠে তার চুরির চেষ্টা, প্রাণ গেল যুবকের
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কুমিল্লা বিভাগ করে ইজ্জতটা রক্ষা করুন: মনিরুল হক

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশ : রবিবার, ১৫ নভেম্বর,২০২৬, ০৯:২৯ পিএম
কুমিল্লা বিভাগ করে ইজ্জতটা রক্ষা করুন: মনিরুল হক

কুমিল্লা বিভাগ করে ইজ্জতটা রক্ষা করুন মন্তব্য করেছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। তিনি বলেছেন, কুমিল্লাকে বিভাগ ও মেট্রোপলিটন নগরী করার দাবিতে ১২ জন সংসদ সদস্য একসঙ্গে সরকারকে চিঠি দিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত কোনো প্রতিকার পাওয়া যায়নি। সংসদে তিনি সরকারের কাছে জানতে চেয়েছেন, কবে কুমিল্লা বিভাগ হবে।

রোববার জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় তিনি এ দাবি জানান। মনিরুল হক চৌধুরী বলেন, কুমিল্লার দীর্ঘদিনের ঐতিহাসিক ও শিক্ষাগত ঐতিহ্য রয়েছে। কুমিল্লা মহানগরী হলেও এখন পর্যন্ত মেট্রোপলিটন নগরীর আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়নি। দুটি পৌরসভা একীভূত করে মহানগরী করা হলেও অবকাঠামো ও নাগরিক সেবার ক্ষেত্রে প্রত্যাশিত উন্নয়ন হয়নি। এসব সেবার অনেক কিছুই এখনো উপজেলা থেকে পরিচালিত হচ্ছে। তিনি এটিকে কুমিল্লার মানুষের প্রতি অত্যাচার ও জুলুম বলে উল্লেখ করেন।

তিনি বলেন, কুমিল্লাকে বিভাগ ও মেট্রোপলিটন নগরী করার দাবিতে ১২ জন সংসদ সদস্য একত্র হয়ে সরকারকে চিঠি দিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত কোনো প্রতিকার পাওয়া যায়নি।

স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, এক মাসের মধ্যে কক্সবাজারে পৌরসভা করা হয়েছে। আশা করি, এক বছরের মধ্যে কুমিল্লাকে মেট্রোপলিটন নগরী ও বিভাগ ঘোষণা করা হবে।

মনিরুল হক চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রী এখানে নেই। তিনি জানেন, আমাদের বিব্রত হওয়ার অবস্থাটা। এই কথা বলতে বলতে বুড়ো হয়ে গেলাম। কোনো কিছু করতে পারিনি। আশায় আশায় বেঁচে আছি। আশা করি, কুমিল্লার প্রতি সুবিচার করবেন। আল্লাহ আপনাদের প্রতি সুবিচার করবেন।’

তিনি আরও বলেন, কুমিল্লাকে বিভাগ ঘোষণার দাবি জানানোর পর দেশে আরও অনেক বিভাগ হয়েছে। এ বিষয়ে আরও অনেক কথা বলার থাকলেও তিনি শুধু কুমিল্লার মানুষের সম্মান রক্ষার আহ্বান জানাতে চান।

স্পিকারের উদ্দেশে তিনি বলেন, ‘আমি আপনার মাধ্যমে সরকারের কাছে অবিলম্বে জানতে চাই, কবে কুমিল্লা বিভাগ হবে? কুমিল্লার দাবির পর অনেক বিভাগ হয়েছে। আরও অনেক দাবি ছিল, বলতে পারতাম। শুধু বলব, আমাদের ইজ্জতটা রক্ষা করুন।’

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)