Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● ঢাবির গৌরবোজ্জ্বল ইতিহাস ও ঐতিহ্য পুনরুদ্ধারে শিক্ষার্থীদের ভূমিকা রাখার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর ● কৃষকদের 'মূর্খ' বললেন এমপি, চিফ হুইপের আপত্তিতে শব্দ এক্সপাঞ্জ ● সৌদি আরবকে ধ্বংস করতে আমার তিন দিন লাগবে: ট্রাম্প ● কুমিল্লা বিভাগ করে ইজ্জতটা রক্ষা করুন: মনিরুল হক ● ৩ হাজার কোটি টাকার সুকুক নিলামে তোলার সিদ্ধান্ত ● শীঘ্রই আসছে এমকেবিএইচডিয়ের পুরস্কারজয়ী ক্যামেরার পরবর্তী প্রজন্ম অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স ● আইএমএফের নতুন ঋণ কর্মসূচির আলোচনা ফেব্রুয়ারির মধ্যে শেষ হবে: অর্থমন্ত্রী ● তুরস্কের সক্ষমতায় যা রয়েছে বাংলাদেশের জন্য আমি তা করবো: এরদোয়ান ● ইরান যুদ্ধে চাপে মার্কিন আধিপত্য, নতুন সমীকরণের মুখে বিশ্বরাজনীতি ● নরসিংদীতে বিদ্যুতের খুঁটিতে উঠে তার চুরির চেষ্টা, প্রাণ গেল যুবকের
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

আইএমএফের নতুন ঋণ কর্মসূচির আলোচনা ফেব্রুয়ারির মধ্যে শেষ হবে: অর্থমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশ : রবিবার, ১৫ নভেম্বর,২০২৬, ০৬:৫৮ পিএম
আইএমএফের নতুন ঋণ কর্মসূচির আলোচনা ফেব্রুয়ারির মধ্যে শেষ হবে: অর্থমন্ত্রী

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা আগামী জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে শেষ হবে বলে আশা করছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, আইএমএফের ঋণ কর্মসূচি থেকে সরে আসার কোনো পরিকল্পনা সরকারের নেই। তবে সংস্থাটির শর্ত ও কর্মসূচি দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতা এবং সরকারের নিজস্ব পঞ্চবার্ষিক উন্নয়ন পরিকল্পনার সঙ্গে সমন্বয় করা হচ্ছে।

মন্ত্রী জানান, আইএমএফের সঙ্গে যেসব বিষয়ে মতপার্থক্য রয়েছে, সেগুলো নিরসনে দুই পক্ষের দুটি ওয়ার্কিং গ্রুপ কাজ করছে। আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় সমন্বয় শেষে ঋণ কর্মসূচি স্বাভাবিক ধারায় এগিয়ে নেওয়া হবে।

রোববার কক্সবাজারের একটি হোটেলে দুই দিনব্যাপী ‘ইন্টারন্যাশনাল ডেট কনফারেন্স বাংলাদেশ ২০২৬’-এর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন অর্থমন্ত্রী।

এ সময় প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী তানভীর শাহরিয়ার গনি, অর্থসচিব ড. খায়েরুজ্জামান মজুমদার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেকসহ অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিকল্প উৎস থেকে অর্থায়নের সুযোগ থাকা সত্ত্বেও কঠোর শর্তের আইএমএফ ঋণ কর্মসূচি চালিয়ে যাওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন করা হলে আমির খসরু বলেন, আইএমএফের সঙ্গে সম্পর্ক বা ঋণ কর্মসূচি বন্ধ করার কোনো পরিকল্পনা সরকারের নেই। বরং দেশের অর্থনৈতিক বাস্তবতা, জনগণের স্বার্থ ও সরকারের উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখেই কর্মসূচিটি বাস্তবায়ন করতে চায় সরকার।

তিনি বলেন, আইএমএফের সঙ্গে বর্তমান ঋণ কর্মসূচির সমঝোতা হয়েছিল আগের অনির্বাচিত সরকারের সময়ে। সে সময় যেসব শর্তে সম্মতি দেওয়া হয়েছিল, বর্তমান নির্বাচিত সরকারের পক্ষে সেগুলো রাতারাতি বাস্তবায়ন করা সম্ভব নয়। হঠাৎ করে এসব শর্ত কার্যকর করা হলে সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ তৈরি হতে পারে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত হতে পারে দেশের ব্যবসা-বাণিজ্য ও সামগ্রিক অর্থনীতি।

এ কারণে আইএমএফের শর্ত বাস্তবায়নে সময় ও ধারাবাহিকতা বজায় রাখতে চায় সরকার। ইতোমধ্যে বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) সঙ্গে সরকারের উন্নয়ন পরিকল্পনার সমন্বয় করা হয়েছে। একইভাবে আইএমএফের কর্মসূচিও সরকারের অগ্রাধিকার ও পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার বিষয়ে আলোচনা চলছে।

অর্থমন্ত্রী বলেন, উন্নয়ন সহযোগীদের কার্যক্রমের মধ্যে সমন্বয় না থাকলে প্রকল্প বাস্তবায়নে জটিলতা তৈরি হতে পারে। তাই দেশের অগ্রাধিকার, সক্ষমতা ও অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় নিয়ে উন্নয়ন সহযোগীদের কর্মসূচি এগিয়ে নিতে চায় সরকার।

তিনি জানান, আইএমএফের ঋণ কর্মসূচি অব্যাহত রাখার বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট। তবে শর্ত বাস্তবায়নের ক্ষেত্রে দেশের বাস্তবতা বিবেচনায় প্রয়োজনীয় পরিবর্তন আনার চেষ্টা চলছে। এ লক্ষ্যে দুই পক্ষের ওয়ার্কিং গ্রুপ আলোচনা চালিয়ে যাচ্ছে। আগামী জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে এসব আলোচনা ও সমন্বয়ের কাজ শেষ হবে বলে আশা করছে সরকার। এরপর ঋণ কর্মসূচি আবার স্বাভাবিক গতিতে এগিয়ে নেওয়া সম্ভব হবে।

এদিকে সরকারের ক্রমবর্ধমান ঋণের চাপ সামাল দেওয়া, ঋণ গ্রহণের ব্যয় ও ঝুঁকি কমানো এবং উন্নয়ন কর্মকাণ্ডে অর্থায়নের নতুন উৎস অনুসন্ধানের লক্ষ্যে বাংলাদেশে প্রথমবারের মতো আন্তর্জাতিক সরকারি ঋণ ব্যবস্থাপনা সম্মেলনের আয়োজন করা হয়েছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)