Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● ঢাবির গৌরবোজ্জ্বল ইতিহাস ও ঐতিহ্য পুনরুদ্ধারে শিক্ষার্থীদের ভূমিকা রাখার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর ● কৃষকদের 'মূর্খ' বললেন এমপি, চিফ হুইপের আপত্তিতে শব্দ এক্সপাঞ্জ ● সৌদি আরবকে ধ্বংস করতে আমার তিন দিন লাগবে: ট্রাম্প ● কুমিল্লা বিভাগ করে ইজ্জতটা রক্ষা করুন: মনিরুল হক ● ৩ হাজার কোটি টাকার সুকুক নিলামে তোলার সিদ্ধান্ত ● শীঘ্রই আসছে এমকেবিএইচডিয়ের পুরস্কারজয়ী ক্যামেরার পরবর্তী প্রজন্ম অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স ● আইএমএফের নতুন ঋণ কর্মসূচির আলোচনা ফেব্রুয়ারির মধ্যে শেষ হবে: অর্থমন্ত্রী ● তুরস্কের সক্ষমতায় যা রয়েছে বাংলাদেশের জন্য আমি তা করবো: এরদোয়ান ● ইরান যুদ্ধে চাপে মার্কিন আধিপত্য, নতুন সমীকরণের মুখে বিশ্বরাজনীতি ● নরসিংদীতে বিদ্যুতের খুঁটিতে উঠে তার চুরির চেষ্টা, প্রাণ গেল যুবকের
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সৌদি আরবকে ধ্বংস করতে আমার তিন দিন লাগবে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : রবিবার, ১৫ নভেম্বর,২০২৬, ১০:১৮ পিএম
সৌদি আরবকে ধ্বংস করতে আমার তিন দিন লাগবে: ট্রাম্প

সৌদি আরবকে ধ্বংস করতে মাত্র তিন দিনই যথেষ্ট বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, দেশটির জ্বালানি অবকাঠামো, সেতু ও উৎপাদন সক্ষমতা ধ্বংস করতে খুব বেশি সময় লাগবে না।

শুক্রবার (১৩ নভেম্বর) প্রকাশিত এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ট্রাম্প। ক্রীড়া সম্প্রচারক স্টিফেন এ স্মিথকে দেওয়া ওই সাক্ষাৎকারে সৌদি আরবের পাশাপাশি কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের কথাও উল্লেখ করেন তিনি।

যুক্তরাষ্ট্রের অন্যতম ঘনিষ্ঠ মিত্র সৌদি আরব সম্পর্কে ট্রাম্প বলেন, দেশটিকে ধ্বংস করতে চাইলে মাত্র তিন দিনই যথেষ্ট। এর মধ্যে প্রথম দিনেই দেশটির জ্বালানি অবকাঠামো, সেতু এবং উৎপাদন সক্ষমতা ধ্বংস করে দেওয়া সম্ভব।

ট্রাম্প বলেন, ‘আমি যদি তাদের ধ্বংস করতে চাই, তাহলে এক দিনেই তাদের জ্বালানি অবকাঠামোয় আঘাত হানতে পারি। তাদের জ্বালানি ব্যবস্থা শেষ হয়ে যাবে। এক দিনেই তাদের সেতুগুলো ধ্বংস হয়ে যাবে এবং উৎপাদন সক্ষমতাও শেষ হয়ে যাবে। আমার মাত্র তিন দিন লাগবে, প্রতিটি কাজের জন্য এক দিন করে।’

সৌদি আরবের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘সৌদি আরব আমাকে অনুরোধ করেছে, আপাতত যেন পরিস্থিতি এভাবেই চলতে দিই। কারণ, দেশটি ভেঙে পড়ছে।’

ট্রাম্প আরও বলেন, ‘কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের দিকে তাকালে দেখা যাবে, তাদের প্রত্যেকেই আরও কিছুদিন অপেক্ষা করতে চায়।’

মধ্যপ্রাচ্যের দেশগুলোর ওপর যুক্তরাষ্ট্রের প্রভাব এবং বিশেষ করে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে এর আগেও একাধিকবার মন্তব্য করেছেন ট্রাম্প।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই নিরাপত্তার নিশ্চয়তার জন্য যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল সৌদি আরব।

গত মার্চে ইরান যুদ্ধ চলাকালে সৌদি যুবরাজকে নিয়ে কটাক্ষ করে ট্রাম্প বলেছিলেন, ‘তিনি (মোহাম্মদ বিন সালমান) ভাবেননি যে এমন পরিস্থিতি তৈরি হবে। তিনি ভাবেননি যে তাকে আমার কাছে তোষামোদ করতে হবে। তিনি ভেবেছিলেন, অন্য একজন ব্যর্থ মার্কিন প্রেসিডেন্টের মতো আমিও চলে যাব। কিন্তু এখন তাকে আমার সঙ্গে ভালো ব্যবহার করতে হচ্ছে।’

সূত্র: মিডল ইস্ট আই

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)