Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● ঢাবির গৌরবোজ্জ্বল ইতিহাস ও ঐতিহ্য পুনরুদ্ধারে শিক্ষার্থীদের ভূমিকা রাখার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর ● কৃষকদের 'মূর্খ' বললেন এমপি, চিফ হুইপের আপত্তিতে শব্দ এক্সপাঞ্জ ● সৌদি আরবকে ধ্বংস করতে আমার তিন দিন লাগবে: ট্রাম্প ● কুমিল্লা বিভাগ করে ইজ্জতটা রক্ষা করুন: মনিরুল হক ● ৩ হাজার কোটি টাকার সুকুক নিলামে তোলার সিদ্ধান্ত ● শীঘ্রই আসছে এমকেবিএইচডিয়ের পুরস্কারজয়ী ক্যামেরার পরবর্তী প্রজন্ম অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স ● আইএমএফের নতুন ঋণ কর্মসূচির আলোচনা ফেব্রুয়ারির মধ্যে শেষ হবে: অর্থমন্ত্রী ● তুরস্কের সক্ষমতায় যা রয়েছে বাংলাদেশের জন্য আমি তা করবো: এরদোয়ান ● ইরান যুদ্ধে চাপে মার্কিন আধিপত্য, নতুন সমীকরণের মুখে বিশ্বরাজনীতি ● নরসিংদীতে বিদ্যুতের খুঁটিতে উঠে তার চুরির চেষ্টা, প্রাণ গেল যুবকের
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ঢাবির গৌরবোজ্জ্বল ইতিহাস ও ঐতিহ্য পুনরুদ্ধারে শিক্ষার্থীদের ভূমিকা রাখার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশ : রবিবার, ১৫ নভেম্বর,২০২৬, ১০:৩৪ পিএম
ঢাবির গৌরবোজ্জ্বল ইতিহাস ও ঐতিহ্য পুনরুদ্ধারে শিক্ষার্থীদের ভূমিকা রাখার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরবোজ্জ্বল ইতিহাস ও ঐতিহ্য পুনরুদ্ধার এবং সমৃদ্ধ সাংস্কৃতিক ভবিষ্যৎ নির্মাণে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।

তিনি বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় স্বপ্ন বাস্তবায়নের পীঠস্থান। এই বিশ্ববিদ্যালয় শুধু উচ্চশিক্ষার প্রতিষ্ঠান নয়, বরং বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, গণতান্ত্রিক আন্দোলন ও সাংস্কৃতিক বিকাশের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র।

আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম ঢাকা ইউনিভার্সিটি ক্রিমিনোলজি কালচারাল সোসাইটি (ডিইউসিসিএস) আয়োজিত ‘কালচারাল উইক-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হিসেবে নিজের স্মৃতিচারণ করে মন্ত্রী বলেন, এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তাঁর জীবনের অনেক সংগ্রামী ও গৌরবময় স্মৃতি জড়িয়ে রয়েছে। ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থানে ছাত্র সংগ্রাম পরিষদের ১১ দফা আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালনের দিনগুলোর কথা তিনি স্মরণ করেন।

শিক্ষার্থীদের তেজোদীপ্ত সূর্যের সঙ্গে তুলনা করে তিনি বলেন, তরুণ প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাদের মেধা, সৃজনশীলতা ও কর্মশক্তিকে কাজে লাগিয়ে সরকারের চলমান উন্নয়ন কর্মসূচিকে এগিয়ে নিতে হবে।

মন্ত্রী বলেন, একসময় ভাগ্য অন্বেষণে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ বাংলায় এসেছেন। এ ভূখণ্ডের সমৃদ্ধি, ঐতিহ্য ও সম্ভাবনার গৌরবোজ্জ্বল ইতিহাস নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে হবে। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, যা কিছু সুন্দর, সত্য ও কল্যাণকর, সব সময় তার সঙ্গে থাকতে হবে।

বাংলাদেশের সাংস্কৃতিক কূটনীতির প্রসঙ্গ তুলে ধরে নিতাই রায় চৌধুরী জানান, বিশ্বের ৫১টি দেশের সঙ্গে বাংলাদেশের সাংস্কৃতিক কূটনীতি-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশের সংস্কৃতিকে বিশ্বপরিমণ্ডলে তুলে ধরার পাশাপাশি বিভিন্ন দেশের সঙ্গে সাংস্কৃতিক বিনিময় ও পারস্পরিক সম্পর্ক জোরদার করা জরুরি বলে তিনি উল্লেখ করেন।

দেশের সাংস্কৃতিক বৈচিত্র্যের কথা তুলে ধরে মন্ত্রী পাহাড় ও সমতলের মানুষের সংস্কৃতি, ঐতিহ্য ও জীবনধারার অসাধারণ মেলবন্ধনের মাধ্যমে বৈচিত্র্যের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, বাংলাদেশের বহুমাত্রিক সাংস্কৃতিক ঐতিহ্যই আমাদের শক্তি ও স্বতন্ত্র পরিচয়ের ভিত্তি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান, অধ্যাপক মো. ইসরাফিল পি কে এবং চলচ্চিত্র পরিচালক ও নির্মাতা আশফাক নিপুণ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্রিমিনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও চেয়ারম্যান রেজাউল করিম সোহাগ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি কালচারাল সোসাইটির উদ্যোগে আয়োজিত এ সাংস্কৃতিক সপ্তাহে শিক্ষার্থীদের সৃজনশীলতা, সাংস্কৃতিক চর্চা এবং প্রচলিত ধারার বাইরে শিল্প, সংস্কৃতি ও সমাজভাবনার মেলবন্ধন ঘটাতে নানা আয়োজন রাখা হয়েছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)