Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● ঢাবির গৌরবোজ্জ্বল ইতিহাস ও ঐতিহ্য পুনরুদ্ধারে শিক্ষার্থীদের ভূমিকা রাখার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর ● কৃষকদের 'মূর্খ' বললেন এমপি, চিফ হুইপের আপত্তিতে শব্দ এক্সপাঞ্জ ● সৌদি আরবকে ধ্বংস করতে আমার তিন দিন লাগবে: ট্রাম্প ● কুমিল্লা বিভাগ করে ইজ্জতটা রক্ষা করুন: মনিরুল হক ● ৩ হাজার কোটি টাকার সুকুক নিলামে তোলার সিদ্ধান্ত ● শীঘ্রই আসছে এমকেবিএইচডিয়ের পুরস্কারজয়ী ক্যামেরার পরবর্তী প্রজন্ম অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স ● আইএমএফের নতুন ঋণ কর্মসূচির আলোচনা ফেব্রুয়ারির মধ্যে শেষ হবে: অর্থমন্ত্রী ● তুরস্কের সক্ষমতায় যা রয়েছে বাংলাদেশের জন্য আমি তা করবো: এরদোয়ান ● ইরান যুদ্ধে চাপে মার্কিন আধিপত্য, নতুন সমীকরণের মুখে বিশ্বরাজনীতি ● নরসিংদীতে বিদ্যুতের খুঁটিতে উঠে তার চুরির চেষ্টা, প্রাণ গেল যুবকের
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

তুরস্কের সক্ষমতায় যা রয়েছে বাংলাদেশের জন্য আমি তা করবো: এরদোয়ান

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশ : রবিবার, ১৫ নভেম্বর,২০২৬, ০৬:৫০ পিএম
তুরস্কের সক্ষমতায় যা রয়েছে বাংলাদেশের জন্য আমি তা করবো: এরদোয়ান

আনতালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেছেন, তুরস্কের যতটুকু সক্ষমতা রয়েছে, বাংলাদেশের জন্য তিনি তার সবটুকু কাজে লাগাবেন। এ জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুধু প্রয়োজন অনুযায়ী আহ্বান জানানোর কথা বলেছেন তিনি।

রোববার (১৫ নভেম্বর) প্রধানমন্ত্রীর তুরস্ক সফর শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

প্রতিমন্ত্রী বলেন, গত ১০ নভেম্বর জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন (কপ-৩১)-এর ফাঁকে তুরস্কের আনতালিয়ায় দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক হয়। বৈঠকে এরদোয়ান প্রধানমন্ত্রীকে বলেন, ‘আপনি বাংলাদেশের মানুষের নেতা। এর বাইরে আপনি আমার মূল্যবান ভাই। আমি আপনার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করব। আমার এবং তুরস্কের সক্ষমতায় যা রয়েছে, বাংলাদেশের জন্য আমি তা করব। আপনি শুধু আমাকে আহ্বান জানাবেন, কোথায় কী করতে হবে।’

হুমায়ুন কবির বলেন, তুরস্কের প্রেসিডেন্ট অল্প কয়েকটি দেশের সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। তিন থেকে চারটি বা তার কিছু বেশি বৈঠক হতে পারে। বহুপক্ষীয় সম্মেলনে আয়োজক দেশের প্রেসিডেন্টের এ ধরনের বৈঠক সাধারণত খুব একটা দেখা যায় না। এর মধ্যে সম্মেলনের প্রথম দিনেই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে।

তিনি বলেন, তুরস্কের প্রেসিডেন্ট বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। বৈশ্বিক রাজনীতি ও রাজনৈতিক অর্থনীতিতে এ বৈঠকের তাৎপর্য বুঝতে হবে। অত্যন্ত আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত এ আলোচনার মধ্য দিয়ে বাংলাদেশ ও তুরস্কের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। দুই দেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়ে কৌশলগত অংশীদারত্বের দিকে এগিয়ে যাচ্ছে।

বৈঠকের আলোচ্য বিষয় তুলে ধরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দুই নেতার মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা ও প্রতিরক্ষা খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল পার্কে সম্ভাব্য বিনিয়োগ এবং অন্যান্য প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে যৌথ বিনিয়োগ অংশীদারত্ব গড়ে তোলার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

এ ছাড়া বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়েছে। রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক অর্থায়ন নিশ্চিত করার বিষয়ে দুই নেতার মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানান হুমায়ুন কবির।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)