Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
সোমবার, ২০ জুলাই ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নির্বাচন কে করবে, না করবে এটা আদালত ও ইসির বিষয়: রিজভী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : রবিবার, ১৯ জুলাই,২০২৬, ০৮:২২ পিএম
নির্বাচন কে করবে, না করবে এটা আদালত ও ইসির বিষয়: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয়ভাবে অনুষ্ঠিত হবে। কে নির্বাচনে অংশ নেবে বা নেবে না, সে সিদ্ধান্ত আদালত ও নির্বাচন কমিশনের (ইসি) বিষয়।

রোববার (১৯ জুলাই) দুপুরে নির্বাচন ভবনে দলের পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতসহ বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি কোনো প্রার্থীকে সমর্থন দেবে কি না—এমন প্রশ্নের জবাবে রিজভী বলেন, যেহেতু নির্বাচন দলীয় প্রতীকে হচ্ছে না, তাই এ বিষয়ে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিদ্ধান্ত নেবে। এখন পর্যন্ত এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

স্থানীয় সরকার নির্বাচনে জামায়াতে ইসলামী আওয়ামী লীগের অংশগ্রহণ নিষিদ্ধ করার দাবি জানিয়েছে—এ বিষয়ে বিএনপির অবস্থান জানতে চাইলে তিনি বলেন, এবারের নির্বাচন নির্দলীয়। কে নির্বাচন করবে বা করবে না, সেটি আদালত ও নির্বাচন কমিশনের এখতিয়ার। অন্য কোনো রাজনৈতিক দল কী দাবি করল, সেটি বিএনপির বিবেচ্য বিষয় নয়।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)