Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

জাতীয় সংকটে সেনাবাহিনীর ভূমিকা অনন্য: প্রধানমন্ত্রী বিপৎসীমার ওপরে তিস্তার পানি, বন্যার শঙ্কা ঐতিহ্য সংরক্ষণে বাংলাদেশে ১০ লাখ ডলারের বেশি বিনিয়োগ যুক্তরাষ্ট্রের কিছু মানুষকে মশা কেন বেশি কামড়ায়? শাহ আমানতে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণসহ যাত্রী আটক এবার ফাইনালে ওঠার লড়াই, মুখোমুখি স্পেন-ফ্রান্স ও আর্জেন্টিনা-ইংল্যান্ড হজের ব্যয় কমাতে সৌদির সহযোগিতা চাইল বাংলাদেশ জামাল ভূঁইয়ার সাথে ফুটবলপ্রেমীদের দেখা করার স্বপ্ন সত্যি করছে অপো দেশীয় বস্ত্র রপ্তানিতে নগদ সহায়তা বেড়ে ৫ শতাংশ আগামী জুনের মধ্যে ৪১ লাখ পরিবার পাবে ফ্যামিলি কার্ড: প্রধানমন্ত্রী
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

‘দেশ যখন বন্যার পানিতে তলিয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী তখন সেলফি তোলায় ব্যস্ত’

নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : সোমবার, ১৩ জুলাই,২০২৬, ১১:৩৮ এ এম
আপডেট : সোমবার, ১৩ জুলাই,২০২৬, ০৩:০৪ পিএম
‘দেশ যখন বন্যার পানিতে তলিয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী তখন সেলফি তোলায় ব্যস্ত’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক মোহাম্মদ নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করে বলেছেন, দেশের দক্ষিণাঞ্চল যখন ভয়াবহ বন্যায় বিপর্যস্ত, তখন প্রধানমন্ত্রী স্ত্রীকে নিয়ে সেলফি তুলতে ব্যস্ত। তিনি এ ঘটনার সমালোচনা করে বলেন, বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর পরিবর্তে সরকারের এমন আচরণ দুঃখজনক।

রোববার (১২ জুলাই) সন্ধ্যায় নওগাঁর নিয়ামতপুর উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে জুলাই পথসভা শেষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দেশের মানুষ বন্যার পানিতে ভেসে সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে। এমন সংকটের সময় সরকারের দায়িত্ব মানুষের পাশে দাঁড়ানো। কিন্তু বাস্তবে সরকারকে সেই ভূমিকা পালন করতে দেখা যাচ্ছে না।

তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেলেও এখনো তাঁর বিচার হয়নি। একই সঙ্গে আওয়ামী লীগের বিভিন্ন নেতার বিচারের দাবি জানিয়ে তিনি বলেন, জুলাই আন্দোলনে নিহতদের রক্তের বিচার নিশ্চিত করতে হবে। সংস্কার ও শেখ হাসিনার বিচার বাস্তবায়ন না হলে বিএনপি সরকারের বিরুদ্ধেও আন্দোলন গড়ে তোলা হবে।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, তাঁদের দল এককভাবে নির্বাচন করবে এবং কোনো ধরনের অন্যায়ের সঙ্গে আপস করবে না। কোনো প্রার্থীর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হলে তাঁর প্রার্থিতা বাতিল করা হবে বলেও জানান তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘২৪-এর গণঅভ্যুত্থানে মানুষ গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষার প্রত্যাশায় রাজপথে নেমেছিল। জনগণ চেয়েছিল সংস্কারের মাধ্যমে উন্নত শিক্ষা ব্যবস্থা, স্বাধীন বিচার বিভাগ ও স্বাধীন পুলিশ ব্যবস্থা প্রতিষ্ঠা হোক। কিন্তু আজও সেই প্রত্যাশা পূরণ হয়নি।’

সভায় সভাপতিত্ব করেন এনসিপির কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও যুবশক্তির নিয়ামতপুর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী নিশাত আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মোস্তাফিক, যুগ্ম আহ্বায়ক ও নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিন, রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, যুবশক্তির সাধারণ সম্পাদক ফরহাদ সোহেল, যুগ্ম সদস্য সচিব সাকিব মাহাদীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

সমাবেশের শুরুতে আকস্মিক বন্যায় নিহতদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং এক মিনিট নীরবতা পালন করা হয়।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)