Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

কক্সবাজারে বন্যা পরিস্থিতির অবনতি, ৭ দিনে প্রাণ গেল ২০ জনের শেখ হাসিনাকে দেশে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই টেকনাফে একদিনে ভেসে এলো তিন মরদেহ বাংলাদেশ-মিশর যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব মেসিদের বাড়তি সুবিধা, সামনে এলো চাঞ্চল্যকর পরিসংখ্যান সবুজ ও জলবায়ু সহনশীল বাংলাদেশ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য : প্রধানমন্ত্রী মিশরের প্রতি সংহতি জানিয়ে মরক্কোর এক্স পোস্ট ভাইরাল শপথ নিয়ে দায়িত্ব গ্রহণ করল চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটি পদে পদে জালিয়াতি এশিয়ান গ্রুপের, কর ফাঁকি ৭৯২ কোটি আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

রাশেদ খানের পোস্ট

ওসমান হাদিকে ঢাকা-৮ আসন থেকে সরে যেতে বলেন জামায়াত আমিরের পিএস জুবায়ের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : বৃহস্পতিবার, ৯ জুলাই,২০২৬, ১০:১৫ এ এম
ওসমান হাদিকে ঢাকা-৮ আসন থেকে সরে যেতে বলেন জামায়াত আমিরের পিএস জুবায়ের

বিএনপি নেতা রাশেদ খান দাবি করেছেন, জামায়াতের আমিরের ব্যক্তিগত সহকারী (পিএস) পরিচয়দানকারী এবং বুয়েট শিবিরের সাবেক সভাপতি বলে পরিচিত ‘জুবায়ের’ নামের এক ব্যক্তি শহীদ ওসমান হাদিকে ঢাকা-৮ আসন থেকে নির্বাচন না করার জন্য একাধিকবার অনুরোধ করেছিলেন।

বুধবার (৮ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন। একই সঙ্গে তদন্তের স্বার্থে ওই ব্যক্তির পরিচয় ও বর্তমান অবস্থান উদ্ঘাটনের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।

রাশেদ খান তার পোস্টে লিখেছেন, ‘জামায়াত আমিরের পিএস পরিচয়দানকারী ও বুয়েট শিবিরের সাবেক সভাপতি জুবায়ের নামের একজন ব্যক্তি শহীদ ওসমান হাদিকে ঢাকা-৮ আসনে নির্বাচন না করার জন্য বারবার নিষেধ করেন। তাকে বলা হয়, ওই আসনে সাদিক কাইয়ুম নির্বাচন করবেন। তাই অন্য কোনো আসন থেকে নির্বাচন করার পরামর্শ দেওয়া হয়। কিন্তু ওসমান হাদি স্পষ্ট জানিয়ে দেন, ৫০০ ভোট পেলেও তিনি ঢাকা-৮ আসন থেকেই নির্বাচন করবেন।’

তিনি আরও দাবি করেন, ‘ওসমান হাদি হত্যাকাণ্ডের পর বিতর্ক এড়াতে জামায়াত সাদিক কাইয়ুমকে আর মনোনয়ন দেয়নি। এমন তথ্যই আমার কাছে এসেছে।’

রাশেদ খান আরও লিখেছেন, ‘জুবায়ের সম্পর্কে যতটুকু তথ্য পেয়েছি, তিনি যুক্তরাষ্ট্রে থাকতেন। গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশে ফিরে এসে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগ দেন। পাশাপাশি জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটিতেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতেন।’

তিনি বলেন, ‘আমি তাকে সন্দেহের চোখে দেখছি না। তবে তদন্তের স্বার্থেই প্রশাসনের জানা প্রয়োজন—জুবায়ের বর্তমানে দেশে আছেন, নাকি আবার যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন।’

পোস্টের শেষাংশে রাশেদ খান লেখেন, ‘কে এই জুবায়ের? তার আদ্যোপান্ত বের হওয়া সময়ের দাবি।’

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)