Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

জাতীয় সংকটে সেনাবাহিনীর ভূমিকা অনন্য: প্রধানমন্ত্রী বিপৎসীমার ওপরে তিস্তার পানি, বন্যার শঙ্কা ঐতিহ্য সংরক্ষণে বাংলাদেশে ১০ লাখ ডলারের বেশি বিনিয়োগ যুক্তরাষ্ট্রের কিছু মানুষকে মশা কেন বেশি কামড়ায়? শাহ আমানতে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণসহ যাত্রী আটক এবার ফাইনালে ওঠার লড়াই, মুখোমুখি স্পেন-ফ্রান্স ও আর্জেন্টিনা-ইংল্যান্ড হজের ব্যয় কমাতে সৌদির সহযোগিতা চাইল বাংলাদেশ জামাল ভূঁইয়ার সাথে ফুটবলপ্রেমীদের দেখা করার স্বপ্ন সত্যি করছে অপো দেশীয় বস্ত্র রপ্তানিতে নগদ সহায়তা বেড়ে ৫ শতাংশ আগামী জুনের মধ্যে ৪১ লাখ পরিবার পাবে ফ্যামিলি কার্ড: প্রধানমন্ত্রী
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার আর নেই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : রবিবার, ১২ জুলাই,২০২৬, ১০:৪৭ এ এম
সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার আর নেই

সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৭ বছর।

রোববার (১২ জুলাই) ভোর ৪টা ১৯ মিনিটে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিএনপি নেতা ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম গণমাধ্যমকে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত্যুকালে তিনি দুই ছেলে, এক মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ১৯৩১ সালের ১ ডিসেম্বর পঞ্চগড় জেলার তেতুলিয়া থানার নয়াবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন।

তিনি দুই দফা বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া দুইবার বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবেও দায়িত্ব পালন করেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)