Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

জাতীয় সংকটে সেনাবাহিনীর ভূমিকা অনন্য: প্রধানমন্ত্রী বিপৎসীমার ওপরে তিস্তার পানি, বন্যার শঙ্কা ঐতিহ্য সংরক্ষণে বাংলাদেশে ১০ লাখ ডলারের বেশি বিনিয়োগ যুক্তরাষ্ট্রের কিছু মানুষকে মশা কেন বেশি কামড়ায়? শাহ আমানতে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণসহ যাত্রী আটক এবার ফাইনালে ওঠার লড়াই, মুখোমুখি স্পেন-ফ্রান্স ও আর্জেন্টিনা-ইংল্যান্ড হজের ব্যয় কমাতে সৌদির সহযোগিতা চাইল বাংলাদেশ জামাল ভূঁইয়ার সাথে ফুটবলপ্রেমীদের দেখা করার স্বপ্ন সত্যি করছে অপো দেশীয় বস্ত্র রপ্তানিতে নগদ সহায়তা বেড়ে ৫ শতাংশ আগামী জুনের মধ্যে ৪১ লাখ পরিবার পাবে ফ্যামিলি কার্ড: প্রধানমন্ত্রী
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বিপৎসীমার ওপরে তিস্তার পানি, বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : সোমবার, ১৩ জুলাই,২০২৬, ০৮:৩৪ পিএম
বিপৎসীমার ওপরে তিস্তার পানি, বন্যার শঙ্কা

দুই দিনের অতিভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি আবারও বিপৎসীমা অতিক্রম করেছে। এতে লালমনিরহাটসহ তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।

সোমবার সন্ধ্যা ৬টায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে নদীর পানি ৫২ দশমিক ১৮ মিটার রেকর্ড করা হয়, যা বিপৎসীমা ৫২ দশমিক ১৫ মিটারের ৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও স্থানীয় সূত্র জানায়, ভারতের উজানে কয়েক দিনের ভারী বৃষ্টিপাত এবং দেশের অভ্যন্তরে টানা বর্ষণের কারণে তিস্তার পানি দ্রুত বৃদ্ধি পেয়েছে। এর ফলে নদীর দুই তীরের নিচু এলাকা প্লাবিত হতে শুরু করেছে।

ইতোমধ্যে তিস্তা চরাঞ্চলের বিভিন্ন সড়ক, ফসলি জমি ও বসতভিটা পানিতে তলিয়ে যাচ্ছে। লালমনিরহাটের পাঁচটি উপজেলার নদীতীরবর্তী নিম্নাঞ্চলে পানি প্রবেশ করেছে। চরাঞ্চলের অনেক এলাকায় যোগাযোগের একমাত্র মাধ্যম হয়ে উঠেছে নৌকা ও ভেলা।

স্থানীয় বাসিন্দারা জানান, পানির প্রবল চাপে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও নদীতীরবর্তী সড়কগুলো ঝুঁকির মুখে পড়েছে। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বাঁধগুলো নিয়ে উদ্বেগ বাড়ছে। তাদের অভিযোগ, সময়মতো বাঁধ সংস্কার করা হলে বন্যা ও নদীভাঙনের ক্ষতি অনেকটাই কমানো সম্ভব হতো।

গোবর্ধন গ্রামের বাসিন্দা আব্দুল হামিজ বলেন, দুপুর থেকে তিস্তার পানি দ্রুত বাড়ছে। ইতোমধ্যে চরাঞ্চলের অনেক বাড়িতে পানি ঢুকেছে। পানি বাড়তে থাকলে বড় ধরনের বন্যা ও বাঁধ ভাঙার আশঙ্কা রয়েছে।

শৈলমারী চরের বাসিন্দা আব্দুল গফুর বলেন, তিস্তা নদী দীর্ঘদিন খনন না করায় নদীর তলদেশ ভরাট হয়ে গেছে। ফলে সামান্য পানি বাড়লেই বন্যা দেখা দেয়। তিনি দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানান।

পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, বৃষ্টিপাত ও উজানের ঢল অব্যাহত থাকায় আগামী কয়েক ঘণ্টা পানি আরও বাড়তে পারে। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং নদীতীরবর্তী ও চরাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনিল কুমার বলেন, সোমবার সন্ধ্যায় ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমার ৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। এ কারণে তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে। তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)