Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

জাতীয় সংকটে সেনাবাহিনীর ভূমিকা অনন্য: প্রধানমন্ত্রী বিপৎসীমার ওপরে তিস্তার পানি, বন্যার শঙ্কা ঐতিহ্য সংরক্ষণে বাংলাদেশে ১০ লাখ ডলারের বেশি বিনিয়োগ যুক্তরাষ্ট্রের কিছু মানুষকে মশা কেন বেশি কামড়ায়? শাহ আমানতে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণসহ যাত্রী আটক এবার ফাইনালে ওঠার লড়াই, মুখোমুখি স্পেন-ফ্রান্স ও আর্জেন্টিনা-ইংল্যান্ড হজের ব্যয় কমাতে সৌদির সহযোগিতা চাইল বাংলাদেশ জামাল ভূঁইয়ার সাথে ফুটবলপ্রেমীদের দেখা করার স্বপ্ন সত্যি করছে অপো দেশীয় বস্ত্র রপ্তানিতে নগদ সহায়তা বেড়ে ৫ শতাংশ আগামী জুনের মধ্যে ৪১ লাখ পরিবার পাবে ফ্যামিলি কার্ড: প্রধানমন্ত্রী
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

আগামী জুনের মধ্যে ৪১ লাখ পরিবার পাবে ফ্যামিলি কার্ড: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : সোমবার, ১৩ জুলাই,২০২৬, ০১:১৪ পিএম
আগামী জুনের মধ্যে ৪১ লাখ পরিবার পাবে ফ্যামিলি কার্ড: প্রধানমন্ত্রী

rupalibangla গৌরনদীতে ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী। ছবি:

আগামী বছরের জুন মাসের মধ্যে দেশের ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, এ কর্মসূচি বাস্তবায়নে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ রাখা হয়েছে এবং পর্যায়ক্রমে নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী চার কোটি পরিবারকে এ সুবিধার আওতায় আনা হবে।

সোমবার (১৩ জুলাই) বেলা ১১টায় বরিশালের গৌরনদীতে ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের আগে বিএনপি প্রতিশ্রুতি দিয়েছিল সরকার গঠন করতে পারলে সারা দেশের চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ইতোমধ্যে কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

তিনি জানান, দেশের প্রতিটি উপজেলায় প্রাথমিকভাবে সাত হাজার পরিবারের নারী সদস্যদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হবে। আগামী পাঁচ বছরে পর্যায়ক্রমে চার কোটি পরিবারের নারী সদস্য এই সুবিধার আওতায় আসবেন।

তারেক রহমান বলেন, জনগণের সমর্থন থাকলে বিএনপি দেশের স্বার্থে কাজ করে যাবে এবং কোনো বাধা তাদের থামাতে পারবে না।

নারী শিক্ষার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রথম শ্রেণি থেকে একাদশ শ্রেণি পর্যন্ত মেয়েদের শিক্ষা অবৈতনিক করেছিলেন। সেই উদ্যোগকে আরও এগিয়ে নিয়ে বর্তমান সরকার প্রথম শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত নারীদের শিক্ষা সম্পূর্ণ অবৈতনিক করার পরিকল্পনা নিয়েছে। পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেওয়ার ব্যবস্থাও করা হবে।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে নতুন খনন করা সরিকল খালের পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। এরপর তিনি ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের হাতে কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)