Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

আমাদের উচিত ব্রেকআপের পর পার্টি করা: জেনিফার ব্রাজিল-নরওয়ে ম্যাচে তাপপ্রবাহের শঙ্কা, ৪৬ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে তাপমাত্রা খামেনির জানাজায় সাড়ে ৩ কোটি মানুষের সমাগমের প্রস্তুতি ইরানের সুন্দরবন, জলবায়ু পরিবর্তন ও মানবাধিকার নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের জন্য সম্মাননা পেলেন সাইফুল ইসলাম কবির বাংলা কিউআর কোডে ২ দিনে ২২ কোটি টাকার লেনদেন চরমোনাইয়ে প্রতিষ্ঠাতা আমীরের কবর জিয়ারত, ছাত্রদের কাছে দোয়া চাইলেন মহাসচিব বিশ্বকাপে আজ দুই কিংবদন্তির ভাগ্য নির্ধারণের রাত ২ কোটি ২৩ লাখ শিশুকে খাওয়ানো হয়েছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল শুধু মানুষ নয়, প্রাণীদের জন্যেও নিরাপদ বাংলাদেশ গড়বে সরকার ঈশ্বরগঞ্জে সেতুর পাশে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মনির মন্তব্যে বিতর্ক, প্রতিবাদ জানালেন ছাত্রদল সভাপতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : বৃহস্পতিবার, ২ জুলাই,২০২৬, ০৭:১৬ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ২ জুলাই,২০২৬, ০৮:২২ পিএম
মনির মন্তব্যে বিতর্ক, প্রতিবাদ জানালেন ছাত্রদল সভাপতি

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান নিয়ে বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ-সম্পাদক ও সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি-র মন্তব্যকে ‘অযাচিত’ আখ্যা দিয়ে তা ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

বৃহস্পতিবার (২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে রাকিব লেখেন, নিলোফার চৌধুরী মনি দীর্ঘদিন ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ সহযাত্রী এবং গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে তার ভূমিকা রয়েছে। তবে সম্প্রতি একটি টেলিভিশন টকশোতে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান নিয়ে দেওয়া বক্তব্যে তিনি মর্মাহত ও ক্ষুব্ধ হয়েছেন। ওই বক্তব্যকে ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ করার কথাও উল্লেখ করেন তিনি।

পোস্টে তিনি আরও বলেন, নিলোফার চৌধুরী মনি জুলাইয়ের চেতনা ধারণকারী একজন দেশপ্রেমিক রাজনীতিবিদ। তাই গণঅভ্যুত্থান নিয়ে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে আরও সংযত ও শ্রদ্ধাশীল হওয়া উচিত বলে তিনি প্রত্যাশা করেন।

এর আগে এক টেলিভিশন টকশোতে নিলোফার চৌধুরী মনি জুলাই আন্দোলনে স্নাইপার ব্যবহারের বিষয়ে প্রশ্ন তোলেন। তিনি দাবি করেন, আন্দোলনে নিহত অনেকের ক্ষেত্রে গুলির শব্দ শোনা যায়নি এবং ঘটনাগুলোর পেছনে পরিকল্পিত কোনো নকশা ছিল কি না, তা নিয়ে তার মনে প্রশ্ন রয়েছে।

টকশোতে তিনি বলেন, আন্দোলনের সময় কারা প্রকৃত নেতৃত্বে ছিলেন, সেটিও স্পষ্ট নয়। একই সঙ্গে তিনি মন্তব্য করেন, অনেক নিহত ব্যক্তি সামনের দিক থেকে নয়, অন্য কোনো স্থান—যেমন ভবনের ওপর থেকে—টার্গেট করে গুলিবিদ্ধ হয়ে থাকতে পারেন। তবে এসব প্রশ্নের নিশ্চিত উত্তর তার কাছেও নেই বলেও উল্লেখ করেন তিনি।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)