Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

আমাদের উচিত ব্রেকআপের পর পার্টি করা: জেনিফার ব্রাজিল-নরওয়ে ম্যাচে তাপপ্রবাহের শঙ্কা, ৪৬ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে তাপমাত্রা খামেনির জানাজায় সাড়ে ৩ কোটি মানুষের সমাগমের প্রস্তুতি ইরানের সুন্দরবন, জলবায়ু পরিবর্তন ও মানবাধিকার নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের জন্য সম্মাননা পেলেন সাইফুল ইসলাম কবির বাংলা কিউআর কোডে ২ দিনে ২২ কোটি টাকার লেনদেন চরমোনাইয়ে প্রতিষ্ঠাতা আমীরের কবর জিয়ারত, ছাত্রদের কাছে দোয়া চাইলেন মহাসচিব বিশ্বকাপে আজ দুই কিংবদন্তির ভাগ্য নির্ধারণের রাত ২ কোটি ২৩ লাখ শিশুকে খাওয়ানো হয়েছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল শুধু মানুষ নয়, প্রাণীদের জন্যেও নিরাপদ বাংলাদেশ গড়বে সরকার ঈশ্বরগঞ্জে সেতুর পাশে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

গণ-অভ্যুত্থান স্মরণে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : বৃহস্পতিবার, ২ জুলাই,২০২৬, ০৬:২৯ পিএম
গণ-অভ্যুত্থান স্মরণে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি

জুলাই-আগস্টের ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন, গণ-অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ, আন্দোলনে অংশগ্রহণকারী সকল অংশীজনের অবদানের স্বীকৃতি এবং ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

বৃহস্পতিবার সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এক যৌথ বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে ‘গণ-অভ্যুত্থানের বাঁক বদলের দিন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

১৬ জুলাই চট্টগ্রাম ও রংপুর বিভাগে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে সংশ্লিষ্ট বিভাগের সব বিশ্ববিদ্যালয়, জেলা, মহানগর, কলেজ, উপজেলা ও পৌর ইউনিটের নেতাকর্মীরা অংশ নেবেন। একই দিনে দেশের অন্যান্য বিভাগে বিশ্ববিদ্যালয়, জেলা ও মহানগর শাখাগুলোতে স্মরণসভা আয়োজন করা হবে।

১৮ জুলাই ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’ উপলক্ষে বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে বিশেষ কর্মসূচি পালিত হবে। ২০ জুলাই গণ-অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান নিয়ে স্মরণসভা অনুষ্ঠিত হবে।

২১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে ক্যাম্পাসে ‘প্রতীকী জুলাই’ শীর্ষক লাইভ পারফরম্যান্স অনুষ্ঠিত হবে। একই দিন শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আন্দোলনের আলোকচিত্র প্রদর্শনী, কবিতা উৎসব এবং পথনাটকের আয়োজন করা হবে।

২২ জুলাই জুলাই-আগস্টের সকল শহীদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদসহ সারাদেশের বিশ্ববিদ্যালয়, জেলা, মহানগর, উপজেলা, কলেজ ও পৌর শাখায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।

২৪ ও ২৫ জুলাই কেন্দ্রীয় ছাত্রদলের নেতৃত্বে সারাদেশে শহীদদের কবর জিয়ারত এবং শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন সংগঠনের নেতাকর্মীরা।

কর্মসূচির শেষ পর্বে আগামী ৩ আগস্ট জাতীয় শহীদ মিনারে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী ও ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান উপস্থিত থাকবেন বলে জানিয়েছে সংগঠনটি।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)