Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● অনলাইনে চটকদার প্রচারণার আড়ালে ভেজাল পণ্য বিক্রি, ইকবাল স্টোরকে জরিমানা ● শাওমির সাম্প্রতিক মডেল ‘রেডমি নোট ১৭ ডিসপ্লে বিকল: ভোগান্তি ও ‘রিপ্লেসমেন্ট’ নিয়ে গ্রাহকদের তীব্র ক্ষোভ ● আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা ন্যায়সংগত: রিজভী ● ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৯ জনের মৃত্যু ● লালমোহনে রাতের আঁধারে অন্যের জমিতে ঘর নির্মাণের চেষ্টা, বাধা দিলে হামলার অভিযোগ ● শেখ হাসিনাকে ভারত একটা বিমান পর্যন্ত দিচ্ছে না: আসিফ মাহমুদ ● ধামরাইয়ে চিরনিদ্রায় শায়িত অভিনেতা সোহেল খান ● চ্যাম্পিয়ন্স লিগে হ্যাটট্রিকের পথে পিএসজির চোটের বাধা ● যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী ● নেতানিয়াহুর সঙ্গেই কেন সরকার গঠনের আলোচনা করছেন আইজেনকট?
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা ন্যায়সংগত: রিজভী

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশ : মঙ্গলবার, ২৪ নভেম্বর,২০২৬, ০৯:৩১ পিএম
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা ন্যায়সংগত: রিজভী

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্তকে ন্যায়সংগত বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, যারা মানুষ হত্যা করে, তারা কখনো কারও বন্ধু হতে পারে না।

মঙ্গলবার (২৪ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক পদযাত্রায় তিনি এসব কথা বলেন।

ভারতের পেট্রাপোল সীমান্তে আওয়ামী লীগের চার নেতার সঙ্গে অভিবাসন কর্মকর্তাদের দুই ঘণ্টার বৈঠকের প্রসঙ্গ তুলে রিজভী প্রশ্ন করেন, ওই বৈঠকের পেছনে দিল্লির কোনো ভূমিকা ছিল কি না। তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে ষড়যন্ত্রের আভাস পাওয়া যাচ্ছে।

রিজভী বলেন, কোনো স্বৈরাচারকে আশ্রয় দেওয়া হবে না। বিদেশ থেকে বিকাশের মাধ্যমে অর্থ পাঠিয়ে পথশিশু ও কিশোর গ্যাংয়ের সদস্যদের নাশকতামূলক কর্মকাণ্ডে যুক্ত করার অভিযোগও করেন তিনি।

বিএনপির তিন নেতাকে হত্যার জন্য পলাতক আওয়ামী লীগ নেতাদের দায়ী করে তিনি বলেন, শেখ হাসিনা বাংলাদেশে ফেরার জন্য রাষ্ট্রীয় উড়োজাহাজ চেয়েছিলেন। এ সময় তিনি প্রশ্ন তোলেন, শেখ হাসিনাকে দেশে ফেরার ক্ষেত্রে কারা সমর্থন দিয়েছিল।

রিজভী বলেন, শেখ হাসিনা আইনের প্রতি শ্রদ্ধাশীল হলে দেশে ফিরে আইনি লড়াই করতেন। দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে কোনো ধরনের আঘাত এলে তার জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)