Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● অনলাইনে চটকদার প্রচারণার আড়ালে ভেজাল পণ্য বিক্রি, ইকবাল স্টোরকে জরিমানা ● শাওমির সাম্প্রতিক মডেল ‘রেডমি নোট ১৭ ডিসপ্লে বিকল: ভোগান্তি ও ‘রিপ্লেসমেন্ট’ নিয়ে গ্রাহকদের তীব্র ক্ষোভ ● আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা ন্যায়সংগত: রিজভী ● ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৯ জনের মৃত্যু ● লালমোহনে রাতের আঁধারে অন্যের জমিতে ঘর নির্মাণের চেষ্টা, বাধা দিলে হামলার অভিযোগ ● শেখ হাসিনাকে ভারত একটা বিমান পর্যন্ত দিচ্ছে না: আসিফ মাহমুদ ● ধামরাইয়ে চিরনিদ্রায় শায়িত অভিনেতা সোহেল খান ● চ্যাম্পিয়ন্স লিগে হ্যাটট্রিকের পথে পিএসজির চোটের বাধা ● যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী ● নেতানিয়াহুর সঙ্গেই কেন সরকার গঠনের আলোচনা করছেন আইজেনকট?
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

চ্যাম্পিয়ন্স লিগে হ্যাটট্রিকের পথে পিএসজির চোটের বাধা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : মঙ্গলবার, ২৪ নভেম্বর,২০২৬, ০৭:৩৬ পিএম
চ্যাম্পিয়ন্স লিগে হ্যাটট্রিকের পথে পিএসজির চোটের বাধা

টানা তৃতীয়বারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ের স্বপ্ন দেখছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। তবে সেই স্বপ্ন পূরণের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে চোট। মাত্র এক মাসের ব্যবধানে দলের দুই গুরুত্বপূর্ণ তারকা খিচা কাভারাতসখেলিয়া ও দেজিরে দুয়ে গুরুতর হাঁটুর চোটে ছিটকে গেছেন। এতে শিরোপা ধরে রাখার অভিযানে বড় ধাক্কা খেয়েছে ফরাসি ক্লাবটি।

চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত শুরু করেছে লুইস এনরিকের দল। লিগ পর্বে টানা চার জয়ে ৩৬ দলের পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে পিএসজি। তবে গত মাসে বার্সেলোনার বিপক্ষে ম্যাচে হাঁটুর অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) ছিঁড়ে যাওয়ায় মাঠের বাইরে চলে যান জর্জিয়ান উইঙ্গার কাভারাতসখেলিয়া।

এরপর শনিবার লিগ আঁ-তে নিসের বিপক্ষে ৩-২ গোলের জয়ের ম্যাচে একই চোটে পড়েন ফরাসি ফরোয়ার্ড দেজিরে দুয়ে। তাঁর ডান হাঁটুর এসিএল ছিঁড়ে যাওয়ায় অস্ত্রোপচার প্রয়োজন। ফলে চলতি মৌসুমে আর মাঠে ফেরা হচ্ছে না ২১ বছর বয়সী এই ফুটবলারের।

দুয়ে পিএসজির আক্রমণভাগের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ইন্টার মিলানের বিপক্ষে ৫-০ গোলের জয়ে ম্যাচসেরা হয়েছিলেন তিনি। সাম্প্রতিক সময়েও দুর্দান্ত ফর্মে ছিলেন এই ফরাসি ফরোয়ার্ড।

অন্যদিকে, গত মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বের সেরা খেলোয়াড় ছিলেন কাভারাতসখেলিয়া। এবারের ব্যালন ডি'অর তালিকায়ও ষষ্ঠ স্থান অর্জন করেন তিনি।

দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের অনুপস্থিতি নিয়েও অবশ্য আত্মবিশ্বাসী কোচ লুইস এনরিকে। দুয়ের প্রসঙ্গে তিনি বলেন, ‘সে দ্বিগুণ শক্তিশালী হয়ে ফিরে আসবে। আমি চিন্তিত নই।’

তবে আক্রমণভাগের দুই গুরুত্বপূর্ণ অস্ত্রকে হারানোর পর বিকল্প পরিকল্পনা নিয়ে ভাবতে হচ্ছে স্প্যানিশ এই কোচকে। জানুয়ারির দলবদলে নতুন কাউকে দলে নেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি।

এনরিকে বলেন, ‘দলবদলের বাজারে আমরা সব সময়ই সম্ভাবনার দ্বার খোলা রাখি। তবে তা কেবল আমাদের খেলোয়াড়রা চোটে পড়েছে বলেই নয়। আমাদের এমন খেলোয়াড় আছে, যারা দলে এসে ভূমিকা রাখতে পারে। আমরা দলগতভাবেই এই পরিস্থিতি কাটিয়ে উঠব।’

এদিকে, দুই তারকার অনুপস্থিতিতে উসমান দেম্বেলের ওপর দায়িত্ব আরও বাড়বে। তবে চোট এড়িয়ে নিয়মিত ফিটনেস ধরে রাখাও তাঁর জন্য বড় চ্যালেঞ্জ। অন্যদিকে, পিএসজির এই পরিস্থিতিকে শিরোপা জয়ের সুযোগ হিসেবে দেখছে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ ও গতবারের রানার্সআপ আর্সেনালের মতো প্রতিদ্বন্দ্বীরা।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)