Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● মেডিকেল ও ডেন্টালে ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর ● প্রতিকূল আবহাওয়ায় দুই দিন পিছিয়েছে চরমোনাইর অগ্রহায়ণের মাহফিল, বৃষ্টি বন্ধে বিশেষ দোয়া ● যুক্তরাষ্ট্র থেকে সরাসরি তুলা আমদানিতে আগ্রহ বাড়ছে দেশীয় প্রতিষ্ঠানের ● স্ট্রেচারে মাঠ ছাড়লেন দুয়ে, কোচের কপালে চিন্তার ভাঁজ ● রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী, প্রথমে এনসিপি ● নির্মাণশিল্পে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স ● পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে বোর্ডের স্থগিত সভা কাল ● গভীর সমুদ্রে কোস্ট গার্ডের সক্ষমতা বাড়াতে ইতালির সহযোগিতা চায় বাংলাদেশ ● এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ● জাতীয় এসএমই পণ্য মেলায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী, প্রথমে এনসিপি

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশ : রবিবার, ২২ নভেম্বর,২০২৬, ০২:২৮ পিএম
রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী, প্রথমে এনসিপি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা এবং দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আগামীকাল সোমবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে এ উদ্যোগ শুরু করতে যাচ্ছে সরকার। পর্যায়ক্রমে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ জুলাই আন্দোলনে সক্রিয় অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও বৈঠক হওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয় ও এনসিপি সূত্রে এসব তথ্য জানা গেছে।

নাম প্রকাশ না করার শর্তে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন কর্মকর্তা বলেন, চলমান রাজনৈতিক পরিস্থিতিতে প্রধানমন্ত্রী জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষের দলগুলোর সঙ্গে বৈঠকে বসবেন। এনসিপির সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে এ প্রক্রিয়া শুরু হবে। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক হওয়ার কথা রয়েছে।

এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার বলেন, ‘প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ২৩ নভেম্বর এনসিপির একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করবে। প্রধানমন্ত্রীর আমন্ত্রণকে ইতিবাচক হিসেবে নিয়েছে এনসিপি। গণভোটের রায় বাস্তবায়ন, ফ্যাসিবাদী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার এবং জুলাই গণহত্যার বিচার জাতীয় ঐক্যের ভিত্তিতে হতে হবে বলে মনে করে এনসিপি।’

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা এবং দেশের বিভিন্ন স্থানে সহিংস ঘটনার কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলোকে নিয়ে বৃহত্তর ঐক্য গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবেই দলগুলোর নেতাদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন প্রধানমন্ত্রী।

প্রাথমিকভাবে গত বুধবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের বৈঠক হয়।

শফিকুর রহমান বর্তমানে অস্ট্রেলিয়া সফরে রয়েছেন। ২৬ নভেম্বর দেশে ফেরার পর ২৭ বা ২৮ নভেম্বর জামায়াত নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে বলে জানা গেছে।

নাম প্রকাশ না করার শর্তে জামায়াতের এক নেতা বলেন, ‘সব দলকে নিয়ে আলোচনায় বসার ক্ষেত্রে আমাদের বক্তব্য হলো, একটি অভিন্ন ভিত্তি বা রেফারেন্স পয়েন্ট থাকতে হবে। সেই ভিত্তি হবে জুলাই সনদ ও গণভোট। এ বিষয়ে সবাই ইতিবাচক অবস্থান নিলে অন্য বিষয়গুলোর সমাধান সহজ হয়ে যাবে।’

প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র জানায়, ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক ঐক্য গড়ে তুলতে প্রধানমন্ত্রী প্রথমে জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাদাভাবে বৈঠক করবেন। পরে সর্বদলীয় বৈঠকের আয়োজন করা হতে পারে।

সূত্র জানায়, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের বিষয়ে এনসিপির সঙ্গে যোগাযোগ করেছেন হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। এনসিপি নেতারা বলছেন, বৈঠকে জুলাই গণ-অভ্যুত্থানের পর যেসব কারণে রাজনৈতিক ঐক্য ক্ষতিগ্রস্ত হয়েছে, তা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবেন তাঁরা।

এ ছাড়া বিএনপির নেতা-কর্মীরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের আশ্রয় দিচ্ছেন—এমন অভিযোগও প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবেন এনসিপি নেতারা। একই সঙ্গে গণভোটের আলোকে জুলাই সনদ বাস্তবায়নসহ তাঁদের পাঁচ দফা দাবির বিষয়েও আলোচনা করবেন তাঁরা।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)