Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● শাওমির সাম্প্রতিক মডেল ‘রেডমি নোট ১৭ ডিসপ্লে বিকল: ভোগান্তি ও ‘রিপ্লেসমেন্ট’ নিয়ে গ্রাহকদের তীব্র ক্ষোভ ● আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা ন্যায়সংগত: রিজভী ● ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৯ জনের মৃত্যু ● লালমোহনে রাতের আঁধারে অন্যের জমিতে ঘর নির্মাণের চেষ্টা, বাধা দিলে হামলার অভিযোগ ● শেখ হাসিনাকে ভারত একটা বিমান পর্যন্ত দিচ্ছে না: আসিফ মাহমুদ ● ধামরাইয়ে চিরনিদ্রায় শায়িত অভিনেতা সোহেল খান ● চ্যাম্পিয়ন্স লিগে হ্যাটট্রিকের পথে পিএসজির চোটের বাধা ● যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী ● নেতানিয়াহুর সঙ্গেই কেন সরকার গঠনের আলোচনা করছেন আইজেনকট? ● ‘প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে ফিরতে হবে, লাল গালিচায় নয়’
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ধামরাইয়ে চিরনিদ্রায় শায়িত অভিনেতা সোহেল খান

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : মঙ্গলবার, ২৪ নভেম্বর,২০২৬, ০৮:০০ পিএম
ধামরাইয়ে চিরনিদ্রায় শায়িত অভিনেতা সোহেল খান

অভিনেতা সোহেল খানের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকার ধামরাই উপজেলার রাজাপুরে তাঁর গ্রামের বাড়িতে জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

জানাজা শুরুর আগে পরিবারের সদস্যরা বক্তব্য দেন। এ সময় তাঁরা সোহেল খানের আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চান। পাশাপাশি তাঁর কাছে কারও কোনো দেনা-পাওনা থাকলে পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানান।

এর আগে মঙ্গলবার সকালে বগুড়ায় ‘নসিব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন সোহেল খান। পরে তাঁকে টিএমএসএস হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। হাসপাতালের মৃত্যুসনদে মৃত্যুর কারণ হিসেবে ‘কার্ডিয়াক অ্যারেস্ট’ উল্লেখ করা হয়েছে।

তাঁর মৃত্যুতে বন্ধ রাখা হয়েছে ‘নসিব’ সিনেমার শুটিং। গত ১৯ নভেম্বর থেকে সিনেমাটির শুটিংয়ে অংশ নিতে বগুড়ায় অবস্থান করছিলেন তিনি।

মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় বাংলালিংকের একটি বিজ্ঞাপনচিত্রে অভিনয়ের মধ্য দিয়ে পর্দায় যাত্রা শুরু হয় সোহেল খানের। পরে ফারুকীর রাজনৈতিক ব্যঙ্গধর্মী ধারাবাহিক নাটক ‘৪২০’-এ ‘বিশু’ চরিত্রে অভিনয় করে দর্শকের কাছে পরিচিতি পান তিনি।

নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেছেন সোহেল খান। তাঁর অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘দারুচিনি দ্বীপ’, ‘প্রজাপতি’, ‘দেশা: দ্য লিডার’, ‘কেমনে কী!’, ‘প্রিয় কমলা’, ‘শান’ ও ‘জংলি’।

হাস্যরসাত্মক অভিনয় ও প্রাণবন্ত উপস্থিতির মাধ্যমে দর্শকের মনে জায়গা করে নেওয়া এই অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশের শোবিজ অঙ্গনে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)