Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● অনলাইনে চটকদার প্রচারণার আড়ালে ভেজাল পণ্য বিক্রি, ইকবাল স্টোরকে জরিমানা ● শাওমির সাম্প্রতিক মডেল ‘রেডমি নোট ১৭ ডিসপ্লে বিকল: ভোগান্তি ও ‘রিপ্লেসমেন্ট’ নিয়ে গ্রাহকদের তীব্র ক্ষোভ ● আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা ন্যায়সংগত: রিজভী ● ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৯ জনের মৃত্যু ● লালমোহনে রাতের আঁধারে অন্যের জমিতে ঘর নির্মাণের চেষ্টা, বাধা দিলে হামলার অভিযোগ ● শেখ হাসিনাকে ভারত একটা বিমান পর্যন্ত দিচ্ছে না: আসিফ মাহমুদ ● ধামরাইয়ে চিরনিদ্রায় শায়িত অভিনেতা সোহেল খান ● চ্যাম্পিয়ন্স লিগে হ্যাটট্রিকের পথে পিএসজির চোটের বাধা ● যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী ● নেতানিয়াহুর সঙ্গেই কেন সরকার গঠনের আলোচনা করছেন আইজেনকট?
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

অনলাইনে চটকদার প্রচারণার আড়ালে ভেজাল পণ্য বিক্রি, ইকবাল স্টোরকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশ : মঙ্গলবার, ২৪ নভেম্বর,২০২৬, ১০:২০ পিএম
অনলাইনে চটকদার প্রচারণার আড়ালে ভেজাল পণ্য বিক্রি, ইকবাল স্টোরকে জরিমানা

চটকদার ভিডিও বিজ্ঞাপন ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণার আড়ালে নকল শিশুখাদ্য, মেয়াদোত্তীর্ণ প্রসাধনী এবং খাদ্যে ব্যবহারের অনুপযোগী শিল্পকারখানার রং বিক্রির অভিযোগে চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের ‘মেসার্স ফজল দিন ইকবাল দিন’ প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টার দিকে অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয়ের যৌথ অভিযানে এসব অনিয়মের প্রমাণ পাওয়া যায়। অনলাইনে ‘ইকবাল স্টোর’ নামে পরিচিত প্রতিষ্ঠানটিতে অভিযান চালিয়ে নকল ডানো ক্রিম দুধ, নিষিদ্ধ কাশ্মীরি মরিচ, শিল্পকারখানায় ব্যবহৃত ক্ষতিকর রং এবং বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত বিদেশি প্রসাধনসামগ্রী জব্দ করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে কখনো বিশেষজ্ঞ চিকিৎসক, আবার কখনো ধর্মীয় বক্তার মতো সাবলীল উপস্থাপনায় চটকদার ভিডিও বিজ্ঞাপন প্রচার করত প্রতিষ্ঠানটি। এসব প্রচারণার আড়ালে দীর্ঘদিন ধরে অনিরাপদ ও অননুমোদিত পণ্য বিক্রি করে আসছিল তারা।

অভিযানকালে প্রসাধনসামগ্রীর প্যাকেটে আমদানিকারক প্রতিষ্ঠানের কোনো তথ্য বা পরিচয় পাওয়া যায়নি। এসব পণ্যের ক্রয়-বিক্রয়ের বৈধ ভাউচারও দেখাতে পারেনি প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ অভিযানে নেতৃত্ব দেন। এ সময় অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান ও মাহমুদা আক্তার উপস্থিত ছিলেন।

অভিযান শেষে মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, প্রতিষ্ঠানটি যথাযথভাবে ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ না করে মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত প্রসাধনসামগ্রী, নকল খাদ্যপণ্য এবং খাবারে ব্যবহারের অনুপযোগী শিল্পকারখানার ক্ষতিকর রং বিক্রি করছিল। এসব পণ্যে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর উপাদান থাকার আশঙ্কা রয়েছে।

তিনি আরও বলেন, ভোক্তাদের নিরাপদ খাদ্য ও মানসম্মত পণ্য নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকি করা হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযান চলাকালে দোকানে উপস্থিত ছিলেন না প্রতিষ্ঠানটির পরিচালক মোহাম্মদ নাঈম ইকবাল। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ইকবাল স্টোর’ নামে ফেসবুক পেজের মাধ্যমে দেশ-বিদেশে পরিচিতি পেয়েছেন তিনি।

ইকবাল স্টোরের ফেসবুক পেজে দেওয়া তথ্য অনুযায়ী, ১৯৪৬ সাল থেকে চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে আস্থা, বিশ্বাস ও মানসম্মত পণ্য সরবরাহের মাধ্যমে গ্রাহকদের সেবা দিয়ে আসছে প্রতিষ্ঠানটি।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)