Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● অনলাইনে চটকদার প্রচারণার আড়ালে ভেজাল পণ্য বিক্রি, ইকবাল স্টোরকে জরিমানা ● শাওমির সাম্প্রতিক মডেল ‘রেডমি নোট ১৭ ডিসপ্লে বিকল: ভোগান্তি ও ‘রিপ্লেসমেন্ট’ নিয়ে গ্রাহকদের তীব্র ক্ষোভ ● আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা ন্যায়সংগত: রিজভী ● ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৯ জনের মৃত্যু ● লালমোহনে রাতের আঁধারে অন্যের জমিতে ঘর নির্মাণের চেষ্টা, বাধা দিলে হামলার অভিযোগ ● শেখ হাসিনাকে ভারত একটা বিমান পর্যন্ত দিচ্ছে না: আসিফ মাহমুদ ● ধামরাইয়ে চিরনিদ্রায় শায়িত অভিনেতা সোহেল খান ● চ্যাম্পিয়ন্স লিগে হ্যাটট্রিকের পথে পিএসজির চোটের বাধা ● যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী ● নেতানিয়াহুর সঙ্গেই কেন সরকার গঠনের আলোচনা করছেন আইজেনকট?
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

শেখ হাসিনাকে ভারত একটা বিমান পর্যন্ত দিচ্ছে না: আসিফ মাহমুদ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশ : মঙ্গলবার, ২৪ নভেম্বর,২০২৬, ০৮:১৯ পিএম
শেখ হাসিনাকে ভারত একটা বিমান পর্যন্ত দিচ্ছে না: আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, একসময় শেখ হাসিনা দাবি করেছিলেন, ভারতকে যা দিয়েছেন, দেশটি তা সারাজীবন মনে রাখবে। অথচ এখন ভারত তাঁকে একটি বিমান পর্যন্ত দিচ্ছে না।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে এনসিপি আয়োজিত মোটরসাইকেল র‍্যালির পূর্ববর্তী সমাবেশে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘আমরা শুনছি, সীমান্তের ওপার থেকে একদিন বিমান চাওয়া হয়, আরেকদিন গাড়ি চাওয়া হয়, আরেকদিন খাতা চাওয়া হয়—অনেক কিছুই চাওয়া হচ্ছে। আমরা দেখেছি, পলাতক স্বৈরাচার শেখ হাসিনা যখন দেশে ছিলেন, তখন বলতেন, ভারতকে যা দিয়েছি, সারাজীবন মনে রাখবে। কিন্তু ভারত এখন তাঁকে একটা বিমান পর্যন্ত দিচ্ছে না।’

তিনি আরও বলেন, মাঝখানে বেলারুশসহ বিভিন্ন দেশে শেখ হাসিনাকে পাঠানোর চেষ্টা করা হয়েছে বলে শোনা গেছে। কিন্তু কেউ এই ঝামেলার দায়িত্ব নিতে চাচ্ছে না। কোথাও যাওয়ার জন্য পাসপোর্ট নেওয়ার চেষ্টাও করা হচ্ছে, কিন্তু সেটিও সম্ভব হচ্ছে না। উপায় না পেয়ে এখন তারা বাংলাদেশের পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে।

আসিফ মাহমুদ বলেন, ‘আমাদের অবস্থান স্পষ্ট। ভারতকে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করতে হবে। তাঁর বিচারের যে রায় হয়েছে, তা অতি দ্রুত বাস্তবায়ন করতে হবে।’

সমাবেশে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম, রাজনৈতিক পর্ষদ সদস্য আরিফুল ইসলাম আদীব এবং যুগ্ম আহ্বায়ক তারেক এ আদেলসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)