Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

কনসার্টে অশালীন স্পর্শের শিকার ‘ধুরন্ধর’ গায়িকা জেসমিন স্যান্ডলাস কনসার্টে অশালীন স্পর্শের শিকার ‘ধুরন্ধর’ গায়িকা জেসমিন স্যান্ডলাস হরমুজ প্রণালির অবরুদ্ধতা কাটিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র ১৬ নাবিক শিল্প খাতে নেতিবাচক প্রবৃদ্ধি, কমেছে অর্থনীতির গতি ইরানে হামলা অব্যাহত থাকবে: হোয়াইট হাউস আমরা একসঙ্গে ছিলাম, একসাথেই থাকবো: প্রধানমন্ত্রী হঠাৎ কানাডার ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের গাভি-পারেদেসের ‘বক্সিং’ দেখতে চান স্প্যানিশ সমর্থকরা দিল্লিতে প্রেস মিনিস্টার হলেন সাংবাদিক সাইদুর রহমান যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কনসার্টে অশালীন স্পর্শের শিকার ‘ধুরন্ধর’ গায়িকা জেসমিন স্যান্ডলাস

বিনোদন ডেস্ক

প্রকাশ : মঙ্গলবার, ২১ জুলাই,২০২৬, ০৬:১৩ এ এম
কনসার্টে অশালীন স্পর্শের শিকার ‘ধুরন্ধর’ গায়িকা জেসমিন স্যান্ডলাস

ভারতের দেহরাদুনে এক কনসার্টে ভক্তদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়ে অশালীন আচরণের মুখোমুখি হয়েছেন ‘ধুরন্ধর’ সিনেমার গায়িকা জেসমিন স্যান্ডলাস। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, অনুষ্ঠান শেষে দর্শকদের শুভেচ্ছা গ্রহণ করতে মঞ্চের নিচে এগিয়ে যান জেসমিন। এ সময় অনেক ভক্ত তাকে ফুল ও বিভিন্ন উপহার দেন। গায়িকাও নিচু হয়ে তাদের সঙ্গে কথা বলছিলেন। তবে ভিড়ের মধ্যে কয়েকজন তাকে স্পর্শ করার চেষ্টা করলে পরিস্থিতি অস্বস্তিকর হয়ে ওঠে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেসমিনের নিরাপত্তারক্ষীরা দর্শকদের পেছনে সরে যেতে অনুরোধ করেন। একপর্যায়ে গায়িকাও ভক্তদের দূরে সরে দাঁড়ানোর আহ্বান জানান। পরে তার নিরাপত্তা দল দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনা নিয়ে জেসমিন স্যান্ডলাস এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই এ ঘটনার নিন্দা জানিয়েছেন। নেটিজেনদের দাবি, ভিড়ের সুযোগ নিয়ে গায়িকাকে অশালীনভাবে স্পর্শ করা হয়েছে। তাদের মতে, শিল্পীদের সঙ্গে দেখা করার সুযোগ পেলেও তাদের ব্যক্তিগত পরিসর ও মর্যাদার প্রতি সম্মান দেখানো সবার দায়িত্ব।

সম্প্রতি দিল্লিতে অনুষ্ঠিত আরেকটি কনসার্টে নিজের বাগদানের ঘোষণা দিয়ে আলোচনায় আসেন জেসমিন। অনুষ্ঠানে তিনি তার হবু স্বামীকে মঞ্চে ডেকে দর্শকদের সঙ্গে পরিচয় করিয়ে দেন এবং বাগদানের আংটি প্রদর্শন করেন। সে সময় তিনি বলেন, “এই সেই মানুষ, যে আমাকে আংটি পরিয়েছে। সবাই দেখে নিন, ইনিই আমার জীবনসঙ্গী।”

‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ সিনেমার ‘শরারত’ গানে কণ্ঠ দিয়ে নতুন করে আলোচনায় এলেও, এর আগেই সালমান খানের ‘কিক’ সিনেমার জনপ্রিয় গান ‘ইয়ার না মিলে’ গেয়ে ব্যাপক পরিচিতি লাভ করেন জেসমিন স্যান্ডলাস।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)