Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

কনসার্টে অশালীন স্পর্শের শিকার ‘ধুরন্ধর’ গায়িকা জেসমিন স্যান্ডলাস কনসার্টে অশালীন স্পর্শের শিকার ‘ধুরন্ধর’ গায়িকা জেসমিন স্যান্ডলাস হরমুজ প্রণালির অবরুদ্ধতা কাটিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র ১৬ নাবিক শিল্প খাতে নেতিবাচক প্রবৃদ্ধি, কমেছে অর্থনীতির গতি ইরানে হামলা অব্যাহত থাকবে: হোয়াইট হাউস আমরা একসঙ্গে ছিলাম, একসাথেই থাকবো: প্রধানমন্ত্রী হঠাৎ কানাডার ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের গাভি-পারেদেসের ‘বক্সিং’ দেখতে চান স্প্যানিশ সমর্থকরা দিল্লিতে প্রেস মিনিস্টার হলেন সাংবাদিক সাইদুর রহমান যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

শিল্প খাতে নেতিবাচক প্রবৃদ্ধি, কমেছে অর্থনীতির গতি

স্টাফ রিপোর্টার

প্রকাশ : মঙ্গলবার, ২১ জুলাই,২০২৬, ০৬:০৭ এ এম
শিল্প খাতে নেতিবাচক প্রবৃদ্ধি, কমেছে অর্থনীতির গতি

দেশের অর্থনীতির প্রবৃদ্ধির গতি আরও শ্লথ হয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ হিসাবে দেখা গেছে, চলতি অর্থবছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ২ দশমিক ২২ শতাংশ, যা আগের দুই প্রান্তিকের তুলনায় কম।

সোমবার প্রকাশিত বিবিএসের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর) জিডিপি প্রবৃদ্ধি ছিল ৪ দশমিক ৯৬ শতাংশ। দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) তা কমে দাঁড়ায় ৩ দশমিক ০৩ শতাংশ। আর তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) তা আরও কমে ২ দশমিক ২২ শতাংশে নেমে আসে।

অর্থনীতিবিদদের মতে, জানুয়ারি-মার্চ সময়ে জাতীয় নির্বাচনকে ঘিরে ব্যবসা-বাণিজ্যে অনিশ্চয়তা এবং বিনিয়োগের ধীরগতি প্রবৃদ্ধি কমে যাওয়ার অন্যতম কারণ। এর আগে ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন ও ব্যবসায়িক কার্যক্রমে শ্লথগতির প্রভাবও অর্থনীতিতে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলেছে।

সম্প্রতি প্রকাশিত বিবিএসের সাময়িক হিসাবে বলা হয়েছে, সদ্য সমাপ্ত অর্থবছরে দেশের সামগ্রিক জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমিক ১৪ শতাংশ।

শিল্প খাতে নেতিবাচক প্রবৃদ্ধি

জিডিপির তিনটি প্রধান খাত—কৃষি, শিল্প ও সেবা। বিবিএসের তথ্য অনুযায়ী, জানুয়ারি-মার্চ প্রান্তিকে শিল্প খাতে প্রবৃদ্ধি হয়েছে মাইনাস ০ দশমিক ২৮ শতাংশ, অর্থাৎ এ খাতে উৎপাদন আগের বছরের একই সময়ের তুলনায় কমেছে।

অন্যদিকে, কৃষি খাতে প্রবৃদ্ধি হয়েছে ১ দশমিক ৭৪ শতাংশ এবং সেবা খাতে ৩ দশমিক ৫২ শতাংশ।

মূল্য সংযোজন বেড়েছে

বিবিএসের তথ্য অনুযায়ী, জানুয়ারি-মার্চ প্রান্তিকে দেশের অর্থনীতিতে স্থির মূল্যে মোট ৯ লাখ ৮ হাজার ৫৪১ কোটি টাকা মূল্য সংযোজন হয়েছে। আগের প্রান্তিকে এর পরিমাণ ছিল ৯ লাখ ৪০৩ কোটি টাকা। আর প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) মূল্য সংযোজন হয়েছিল ৮ লাখ ৫৯ হাজার ১০ কোটি টাকা।

জিডিপি কী?

মোট দেশজ উৎপাদন (জিডিপি) একটি দেশের নির্দিষ্ট সময়—সাধারণত এক বছরে—উৎপাদিত সব চূড়ান্ত পণ্য ও সেবার মোট আর্থিক মূল্যকে বোঝায়। এটি একটি দেশের অর্থনীতির আকার ও প্রবৃদ্ধির অন্যতম প্রধান সূচক।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)