Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

আমাদের উচিত ব্রেকআপের পর পার্টি করা: জেনিফার ব্রাজিল-নরওয়ে ম্যাচে তাপপ্রবাহের শঙ্কা, ৪৬ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে তাপমাত্রা খামেনির জানাজায় সাড়ে ৩ কোটি মানুষের সমাগমের প্রস্তুতি ইরানের সুন্দরবন, জলবায়ু পরিবর্তন ও মানবাধিকার নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের জন্য সম্মাননা পেলেন সাইফুল ইসলাম কবির বাংলা কিউআর কোডে ২ দিনে ২২ কোটি টাকার লেনদেন চরমোনাইয়ে প্রতিষ্ঠাতা আমীরের কবর জিয়ারত, ছাত্রদের কাছে দোয়া চাইলেন মহাসচিব বিশ্বকাপে আজ দুই কিংবদন্তির ভাগ্য নির্ধারণের রাত ২ কোটি ২৩ লাখ শিশুকে খাওয়ানো হয়েছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল শুধু মানুষ নয়, প্রাণীদের জন্যেও নিরাপদ বাংলাদেশ গড়বে সরকার ঈশ্বরগঞ্জে সেতুর পাশে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ভালুকা উপজেলা ছাত্রদলের সভাপতি রিয়াদ, সম্পাদক বাবু

জাহাঙ্গীর আলম, ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ১ জুলাই,২০২৬, ০১:৪৫ পিএম
ভালুকা উপজেলা ছাত্রদলের সভাপতি রিয়াদ, সম্পাদক বাবু

ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের অধীনস্থ ভালুকা উপজেলা ও পৌর শাখা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। উপজেলা শাখার আংশিক কমিটিতে সভাপতি হয়েছেন মো. রিয়াদ পাঠান এবং সাধারণ সম্পাদক হয়েছেন মাহমুদুল হাসান বাবু।

‎একইসঙ্গে ভালুকা পৌর শাখায় মিয়াদুল হক খান মিয়াদকে আহ্বায়ক, মাহিদ আল হাসান মৃদুলকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং ইমরুল হাসান কায়েসকে সদস্য সচিব করে ১৭ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

‎মঙ্গলবার সন্ধ্যায় ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মো. আজিজুল হাকিম আজিজ ও সাধারণ সম্পাদক মো. রাকিব হোসেন স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে কমিটি দুটির অনুমোদনের বিষয়টি জানানো হয়।


‎উপজেলা ছাত্রদলের ঘোষিত আংশিক কমিটিতে শরীফ হাসানকে সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে। সহ-সভাপতি পদে রয়েছেন মো. মাজেদুল হাসান মঈন, মো. আলীরাজ, মাহবুব আলম ও মো. জুবায়ের হোসেন। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে মো. আনোয়ার হোসেনকে। যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন মো. তরিকুল ইসলাম লিমন, অলি উল্লাহ সাইদ (প্রধান), মো. ফরহাদ হোসেন (রেজা) ও মো. তারেকুজ্জামান খান।

‎সহ সাধারণ সম্পাদক হয়েছেন মো. সিফাত মিয়া ও আল নাহিয়ান দীপ।
‎এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে মো. জাহিদ হাসান প্রান্ত, দপ্তর সম্পাদক পদে মো. ফয়সাল মাল্লিক এবং প্রচার সম্পাদক পদে মো. জাহিদ হাসানকে মনোনীত করা হয়েছে।

‎বিজ্ঞপ্তিতে আগামী ৩০ দিনের মধ্যে উপজেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে দক্ষিণ জেলা ছাত্রদলের দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

‎কমিটি ঘোষণার পর জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ভালুকা উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা তাৎক্ষণিকভাবে আনন্দ মিছিল বের করেন।

‎নবনির্বাচিত সভাপতি মো. রিয়াদ পাঠান বলেন, দল যে দায়িত্ব আমাদের ওপর অর্পণ করেছে, তা সততা, নিষ্ঠা ও ঐক্যের সঙ্গে পালন করব। তৃণমূলের নেতাকর্মীদের নিয়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে কাজ করব এবং আগামী দিনের সব সাংগঠনিক কর্মসূচি সফল করতে সর্বোচ্চ চেষ্টা থাকবে।

‎সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বাবু বলেন, "তারুণ্যের শক্তিকে ঐক্যবদ্ধ করে ভালুকা উপজেলা ছাত্রদলকে আরও গতিশীল ও সুসংগঠিত করা হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন এবং স্থানীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর হাতকে শক্তিশালী করতে ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে মাঠে থেকে কাজ করব। "

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)