Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
বুধবার, ১ জুলাই ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরানো সেই এসআইকে শোকজ জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে লজ্জার হার বাংলাদেশের কর্ণফুলীতে ফিশিং ট্রলারে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৬ নাবিক ত্যাগ, সাধনা ও মানবসেবার প্রতীক নাজিমুদ্দিন পীর সাহেব আর নেই বাজেটের নৈশভোজ বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর, সাশ্রয় ৫০ লাখ টাকা স্টেডফাস্টের কার্যালয়ে প্লায়ার্স দিয়ে ড্রাইভারের নখ তুলে নির্যাতন: চালকদের আন্দোলন, ওসি আহত হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু মালদ্বীপে রহস্যময় তরুণের সঙ্গে কেয়া পায়েল, সম্পর্ক নিয়ে নতুন জল্পনা টাইব্রেকারে নেদারল্যান্ডসকে হারিয়ে শেষ ষোলোতে মরক্কো, জয়ের পর সিজদায় খেলোয়াড়রা আল আরাফাহ্ এজেন্ট ব্যাংকিংয়ের ক্যাশিয়ারের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ, পরিবারের দাবি ষড়যন্ত্র
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

রাবিতে ছাত্রদলের বিরুদ্ধে সিট দখলের অভিযোগ, শিবিরের মানববন্ধন

রাবি প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ২৯ জুন,২০২৬, ০৪:২৮ পিএম
রাবিতে ছাত্রদলের বিরুদ্ধে সিট দখলের অভিযোগ, শিবিরের মানববন্ধন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হলগুলোতে ছাত্রদলের বিরুদ্ধে সিট দখলের অভিযোগে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির। আজ সোমবার (২৯ জুন) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এই কর্মসূচি পালন করা হয়।

​মানববন্ধনে অংশ নেওয়া শিবিরের নেতা-কর্মীদের হাতে 'প্রভোস্ট ও ছাত্রদলের যৌথ প্রযোজনার সিট দখল রুখে দাও', 'দলীয় বিবেচনায় সিট বণ্টন বন্ধ করো', 'আদু ভাইয়েরা হল ছাড়বে কবে?' ইত্যাদি লেখা সংবলিত বিভিন্ন প্লাকার্ড দেখা যায়।

​কর্মসূচিতে আবাসিক হলের সিট বণ্টন নিয়ে প্রশাসনের কাছে তিনটি দাবি জানায় তারা। দাবিগুলো হলো— অনতিবিলম্বে যেসব শিক্ষার্থী অবৈধভাবে হলে আছে তাদের সিট বাতিল করা; পুনরায় বিজ্ঞপ্তি দিয়ে বিদ্যমান নিয়ম অনুসারে সাধারণ শিক্ষার্থীদের সিট প্রদান করা এবং হলের সিট বণ্টন নিয়ে একটি স্বচ্ছ ওয়েবসাইট তৈরি করা যাতে কোন হলে কতজন শিক্ষার্থী রয়েছে এবং ফাঁকা আসন সংখ্যা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা সহজেই জানতে পারে।

​মানববন্ধনে শাখা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল বলেন, '২৪ পরবর্তী সময়ে হল দখল ও সিট বাণিজ্যের কবর রচিত হয়েছিল। কিন্তু ছাত্রদল আবারও হলগুলো দখলের পাঁয়তারা করছে। শুধুমাত্র দলীয় বিবেচনায় ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের হলে সিট দেওয়া হচ্ছে।'

​তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে বলেন, 'এই হল দখলের পাঁয়তারা বন্ধ করতে হবে। অন্যথায়, চব্বিশ পরবর্তী সময়ে যে লাঞ্ছনার মাধ্যমে পূর্বের প্রশাসনকে বিতাড়িত করা হয়েছিল, তার জন্য আপনারা প্রস্তুত থাকুন।'

​এ সময় শাখা ছাত্রশিবিরের প্রচার ও মিডিয়া সম্পাদক মেহেদী সজীব ছাত্রদলকে উদ্দেশ্য করে বলেন, 'আপনারা রাজনীতির নামে ছাত্রলীগের কায়দায় সিট বাণিজ্যের রাজনীতি ফিরিয়ে আনার চেষ্টা করবেন না। ছাত্রশিবির যতদিন আছে, হলগুলোতে সিট দখলের রাজনীতি ফিরতে দেওয়া হবে না।'

কর্মসূচি সঞ্চালনা করেন শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মেহেদী হাসান। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন হল ও অনুষদের নেতাকর্মীরা।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)