ইবি প্রতিনিধি
ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন।
ছবি:
বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাবেক শিক্ষার্থী ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন।
রোববার (২৮ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
জানা যায়, ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন ইসলামী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রথম ব্যাচের (১৯৮৭-৮৮ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর ১৫তম বিসিএসের মাধ্যমে পুলিশ ক্যাডারে যোগদান করেন।
ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন ফেনী সদর উপজেলার বাসিন্দা। দীর্ঘ কর্মজীবনে তিনি পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। সিআইডি প্রধান হিসেবে নিয়োগ পাওয়ার আগে তিনি জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।