Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
সোমবার, ২৯ জুন ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

অর্থবছর জানুয়ারি-ডিসেম্বরে নেওয়ার প্রস্তাব বিরোধীদলীয় নেতার ৪৭তম বিসিএসে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষার্থীর সাফল্য চরফ্যাশনে প্রাণিসম্পদ উন্নয়নে এফডিএ’র আঞ্চলিক কারিগরি কর্মশালা রাবিতে ছাত্রদলের বিরুদ্ধে সিট দখলের অভিযোগ, শিবিরের মানববন্ধন ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার-এর মৃত্যুতে স্থানীয় সরকার মন্ত্রীর শোক মহিপুরে গুড নেইবার্স বাংলাদেশের বিশেষ স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত ময়মনসিংহে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় ৯ দিনে অভিযোগপত্র, শেষ পর্যায়ে সাক্ষ্যগ্রহণ এবারের বাজেট ‘জীবনবান্ধব’: প্রধানমন্ত্রী ভারতীয় ভিসার আবেদন শুরু, প্রথম দিনেই দীর্ঘ লাইন
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ইবিতে বৃক্ষরোপণ ও ক্লিন ক্যাম্পাস কর্মসূচি

প্রতিনিধি,ইবি

প্রকাশ : সোমবার, ২৯ জুন,২০২৬, ১২:৫৮ পিএম
ইবিতে বৃক্ষরোপণ ও ক্লিন ক্যাম্পাস কর্মসূচি

‎সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব ক্যাম্পাস গড়ার লক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বৃক্ষরোপণ ও 'ক্লিন ক্যাম্পাস' কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ সময় শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের উদ্দেশ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

‎রোববার (২৯ জুন) দুপুর সাড়ে ১২টা নাগাদ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. কে. এম. মতিনুর রহমান।

‎এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলম, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রক্টর অধ্যাপক ড. মো. শাহীনুজ্জামান, 'ক্লিন কুষ্টিয়া-গ্রিন কুষ্টিয়া' এর প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।

‎কর্মসূচির শুরুতে প্রশাসন ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে বিশ্ববিদ্যালয়ের ভিত্তি প্রস্তরে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এরপর উপাচার্য অধ্যাপক ড. এ. কে. এম. মতিনুর রহমানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।

‎জাকির হোসেন সরকার বলেন, " এই ক্যাম্পাসে ইতিমধ্যেই অনেক গাছ আছে। আমাদের যে স্বেচ্ছাসেবী সংগঠন আছে, ক্লিন কুষ্টিয়া, গ্রীন কুষ্টিয়ার পক্ষ থেকে আমরা এসেছি। গ্রীন ক্যাম্পাস গড়তে আমরা সার্বিক সহযোগিতা করব এবং এখানে যারা ছাত্র-ছাত্রী আছে, তারাও যদি সহযোগিতা করে, সেক্ষেত্রে আমরা শিক্ষক, ছাত্র, এলাকাবাসী, সবাই মিলে আমরা একটি সুন্দর ক্যাম্পাস গড়তে পারবো। আমরা চাই এই ক্যাম্পাস একটা পরিষ্কার-পরিচ্ছন্ন এবং সুন্দর ক্যাম্পাস হোক।"

‎উপাচার্য অধ্যাপক ড . এ.কে.এম মতিনুর রহমান বলেন, কোন গাছ কোথায় লাগানো হবে, সেটি নিয়ে একটি পরিকল্পনা অলরেডি প্রকৌশল অফিস, ইঞ্জিনিয়ার সাহেব করেছেন এবং সেটা চূড়ান্তভাবে অনুমোদন আমি দিব। ওষুধি গাছ, ফলজ গাছ এবং যে গাছগুলো বনজ গাছ, যেগুলো সৌন্দর্য বৃদ্ধি করে, সেই গাছগুলোই মূলত নির্ধারণ করা হচ্ছে এবং সেগুলোর সাইট সিলেকশন করা হচ্ছে। তারপরেও আমরা যেহেতু যাত্রা শুরু করলাম, আমরা এক মাস ব্যাপী এই কাজটা আমরা করব।

‎তিনি আরো বলেন,আমাদের ক্যাম্পাসে একটা লেক আছে, সেই লেকটাকেও আমরা সৌন্দর্য বৃদ্ধি করতে চাই। আমি প্রতিটি ভবনের একজন কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছি, কাজগুলো উনি মনিটরিং করবেন এবং আমাকে বুঝিয়ে দিবেন যে এই কাজগুলো সঠিকভাবে হয়েছে কিনা। মাঝে মধ্যে আমি এই জিনিসগুলো নিজে গিয়ে মনিটরিং করব।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)