Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
বুধবার, ১ জুলাই ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরানো সেই এসআইকে শোকজ জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে লজ্জার হার বাংলাদেশের কর্ণফুলীতে ফিশিং ট্রলারে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৬ নাবিক ত্যাগ, সাধনা ও মানবসেবার প্রতীক নাজিমুদ্দিন পীর সাহেব আর নেই বাজেটের নৈশভোজ বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর, সাশ্রয় ৫০ লাখ টাকা স্টেডফাস্টের কার্যালয়ে প্লায়ার্স দিয়ে ড্রাইভারের নখ তুলে নির্যাতন: চালকদের আন্দোলন, ওসি আহত হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু মালদ্বীপে রহস্যময় তরুণের সঙ্গে কেয়া পায়েল, সম্পর্ক নিয়ে নতুন জল্পনা টাইব্রেকারে নেদারল্যান্ডসকে হারিয়ে শেষ ষোলোতে মরক্কো, জয়ের পর সিজদায় খেলোয়াড়রা আল আরাফাহ্ এজেন্ট ব্যাংকিংয়ের ক্যাশিয়ারের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ, পরিবারের দাবি ষড়যন্ত্র
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মালদ্বীপে রহস্যময় তরুণের সঙ্গে কেয়া পায়েল, সম্পর্ক নিয়ে নতুন জল্পনা

বিনোদন ডেস্ক

প্রকাশ : মঙ্গলবার, ৩০ জুন,২০২৬, ০৮:৩৪ পিএম
মালদ্বীপে রহস্যময় তরুণের সঙ্গে কেয়া পায়েল, সম্পর্ক নিয়ে নতুন জল্পনা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েলের ব্যক্তিজীবন নিয়ে আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নতুন আলোচনা। সম্প্রতি মালদ্বীপে ধারণ করা একটি ভিডিও ভাইরাল হওয়ার পর তার সঙ্গে দেখা যাওয়া এক তরুণকে ঘিরে নেটিজেনদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, মালদ্বীপের একটি রেস্তোরাঁয় এক তরুণের সঙ্গে সময় কাটাচ্ছেন কেয়া পায়েল। একপর্যায়ে অভিনেত্রীকে ওই তরুণকে নিজের হাতে খাবার খাইয়ে দিতেও দেখা যায়। এরপর থেকেই তাদের সম্পর্ক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা জল্পনা-কল্পনা শুরু হয়।

অভিনেত্রীর ঘনিষ্ঠ একাধিক সূত্রের দাবি, ওই তরুণের নাম প্রাচুর্য। দীর্ঘদিন ধরেই তাদের পরিচয় ও ঘনিষ্ঠতা রয়েছে। একই সূত্রের ভাষ্য, মালদ্বীপ ছাড়াও এর আগে যুক্তরাজ্যেও তাদের একসঙ্গে ভ্রমণ করতে দেখা গেছে। এমনকি তারা দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন বলেও দাবি করা হচ্ছে।

তবে এ বিষয়ে কেয়া পায়েল কিংবা তার পরিবারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

২০২০ সালে নাটকের মাধ্যমে অভিনয়জগতে অভিষেক হয় কেয়া পায়েলের। অল্প সময়ের মধ্যেই তিনি ছোট পর্দার অন্যতম জনপ্রিয় মুখে পরিণত হন। পাঁচ বছরেরও বেশি সময়ে তিনি প্রায় ৪০০টি নাটকে অভিনয় করেছেন। ইউটিউবে তার অভিনীত ১০২টিরও বেশি নাটক এক কোটির বেশি ভিউ অর্জন করেছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)