Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
বুধবার, ১ জুলাই ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরানো সেই এসআইকে শোকজ জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে লজ্জার হার বাংলাদেশের কর্ণফুলীতে ফিশিং ট্রলারে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৬ নাবিক ত্যাগ, সাধনা ও মানবসেবার প্রতীক নাজিমুদ্দিন পীর সাহেব আর নেই বাজেটের নৈশভোজ বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর, সাশ্রয় ৫০ লাখ টাকা স্টেডফাস্টের কার্যালয়ে প্লায়ার্স দিয়ে ড্রাইভারের নখ তুলে নির্যাতন: চালকদের আন্দোলন, ওসি আহত হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু মালদ্বীপে রহস্যময় তরুণের সঙ্গে কেয়া পায়েল, সম্পর্ক নিয়ে নতুন জল্পনা টাইব্রেকারে নেদারল্যান্ডসকে হারিয়ে শেষ ষোলোতে মরক্কো, জয়ের পর সিজদায় খেলোয়াড়রা আল আরাফাহ্ এজেন্ট ব্যাংকিংয়ের ক্যাশিয়ারের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ, পরিবারের দাবি ষড়যন্ত্র
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

আল আরাফাহ্ এজেন্ট ব্যাংকিংয়ের ক্যাশিয়ারের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ, পরিবারের দাবি ষড়যন্ত্র

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ৩০ জুন,২০২৬, ০৮:২৫ পিএম
আল আরাফাহ্ এজেন্ট ব্যাংকিংয়ের ক্যাশিয়ারের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ, পরিবারের দাবি ষড়যন্ত্র

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজারে অবস্থিত আল-আরাফাহ্ এজেন্ট ব্যাংকের পাখিমারা আউটলেটে অর্থ আত্মসাতের অভিযোগে শাখার ক্যাশিয়ার রিয়াদুল ইসলাম ইউসুফকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে অভিযোগকে একপাক্ষিক ও গভীর ষড়যন্ত্র বলে দাবি করেছে তার পরিবার। একই সঙ্গে তারা জানিয়েছেন, গত ২০ জুন থেকে রিয়াদুল নিখোঁজ রয়েছেন।

মঙ্গলবার (৩০ জুন) বিকেল ৪টায় কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রিয়াদুলের মা মোছা. তহমিনা লিখিত বক্তব্যে এসব দাবি করেন।

তিনি বলেন, তার ছেলে প্রতিদিন ব্যাংকিং নিয়ম অনুযায়ী দিনের সব লেনদেন ও হিসাব সংশ্লিষ্ট শাখা ব্যবস্থাপকের কাছে বুঝিয়ে দিতেন। পূর্ণাঙ্গ তদন্ত শেষ হওয়ার আগেই শুধুমাত্র রিয়াদুলকে দায়ী করা উদ্দেশ্যপ্রণোদিত এবং সঠিক নয়।

সংবাদ সম্মেলনে আরও দাবি করা হয়, ব্যাংক কর্তৃপক্ষ ও গ্রাহকদের পক্ষ থেকে সার্ভার সমস্যার যে কথা বলা হচ্ছে, তা বাস্তবসম্মত নয় এবং ব্যাংকিং বিধিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

পরিবারের ভাষ্য অনুযায়ী, ব্যাংকের ভল্ট বা লকারের চাবি শাখা ব্যবস্থাপক ও ক্যাশিয়ার যৌথভাবে সংরক্ষণ করেন। ফলে একজন ক্যাশিয়ারের পক্ষে এককভাবে অর্থ আত্মসাৎ করা সম্ভব নয়। এছাড়া চেক অনুমোদনের জন্য শাখা ব্যবস্থাপকের স্বাক্ষর প্রয়োজন হয় এবং ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমেও লেনদেন সম্পন্ন করা যায়। তাই পুরো ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানান তারা।

রিয়াদুলের মা আরও অভিযোগ করেন, ছেলে নিখোঁজ হওয়ার পর তিনি কলাপাড়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গেলে পুলিশ তা গ্রহণ করেনি। তিনি প্রশাসনের কাছে দ্রুত তার ছেলেকে খুঁজে বের করার দাবি জানান।

এ বিষয়ে পাখিমারা আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এজেন্ট আউটলেটের এজেন্ট মোস্তাফিজুর রহমান আইয়ুব আলী শরীফ বলেন, প্রাথমিকভাবে ব্যাংকের দুই কর্মকর্তা এ ঘটনায় জড়িত বলে ধারণা করা হচ্ছে। তাদের মধ্যে একজন নিখোঁজ থাকায় তার নামে থানায় জিডি করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পাখিমারা শাখার অপারেশন ম্যানেজার রাহাত ইসলাম অর্থ আত্মসাতের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নেবে, আমি তা মেনে নেব।”

এদিকে রিয়াদুলের পরিবারের দাবি, ঘটনার আগে থেকেই তিনি নিখোঁজ রয়েছেন। তার নিরাপত্তা নিয়ে পরিবার চরম উদ্বেগ প্রকাশ করে নিরপেক্ষ তদন্তের পাশাপাশি দ্রুত তাকে উদ্ধার করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)