Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
বুধবার, ১ জুলাই ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরানো সেই এসআইকে শোকজ জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে লজ্জার হার বাংলাদেশের কর্ণফুলীতে ফিশিং ট্রলারে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৬ নাবিক ত্যাগ, সাধনা ও মানবসেবার প্রতীক নাজিমুদ্দিন পীর সাহেব আর নেই বাজেটের নৈশভোজ বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর, সাশ্রয় ৫০ লাখ টাকা স্টেডফাস্টের কার্যালয়ে প্লায়ার্স দিয়ে ড্রাইভারের নখ তুলে নির্যাতন: চালকদের আন্দোলন, ওসি আহত হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু মালদ্বীপে রহস্যময় তরুণের সঙ্গে কেয়া পায়েল, সম্পর্ক নিয়ে নতুন জল্পনা টাইব্রেকারে নেদারল্যান্ডসকে হারিয়ে শেষ ষোলোতে মরক্কো, জয়ের পর সিজদায় খেলোয়াড়রা আল আরাফাহ্ এজেন্ট ব্যাংকিংয়ের ক্যাশিয়ারের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ, পরিবারের দাবি ষড়যন্ত্র
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

চরফ্যাশনে প্রাণিসম্পদ উন্নয়নে এফডিএ’র আঞ্চলিক কারিগরি কর্মশালা

খলিল উদ্দিন ফরিদ, ভোলা প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ২৯ জুন,২০২৬, ০৪:২৯ পিএম
চরফ্যাশনে প্রাণিসম্পদ উন্নয়নে এফডিএ’র আঞ্চলিক কারিগরি কর্মশালা

ভোলার চরফ্যাশনে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং কৃষিভিত্তিক ক্ষুদ্র উদ্যোগ সম্প্রসারণে দিনব্যাপী আঞ্চলিক কারিগরি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় এবং পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ)-এর বাস্তবায়নে অ্যাগ্রো-মাইক্রোএন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট ইউনিট (এএমডিইউ)-এর আওতায় চরফ্যাশনে এফডিএ’র নিজস্ব হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ভোলা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন জেলা ভেটেরিনারি কর্মকর্তা ডা. দীনেশ চন্দ্র মজুমদার এবং চরফ্যাশন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাজন আলী।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন এফডিএ’র সিনিয়র প্রোগ্রাম সমন্বয়কারী শংকর চন্দ্র দেবনাথ। কর্মশালা সঞ্চালনা করেন সংস্থার মৎস্য কর্মকর্তা কৃষিবিদ মো. সাইদুর রহমান। প্রাণিসম্পদ বিষয়ে কারিগরি উপস্থাপনা দেন এফডিএ’র প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাওন চন্দ্র শীল।

এ সময় কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মনিরুল ইসলামসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, পিকেএসএফ ও এফডিএ’র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় গ্রামীণ অর্থনীতিকে গতিশীল রাখতে এবং কৃষিভিত্তিক ক্ষুদ্র উদ্যোগের বিকাশে আধুনিক কারিগরি জ্ঞান ও প্রযুক্তির বিকল্প নেই। প্রান্তিক কৃষক ও খামারিদের মধ্যে বৈজ্ঞানিক পদ্ধতি ও উন্নত প্রযুক্তির ব্যবহার বাড়াতে এ ধরনের কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দিনব্যাপী প্রশিক্ষণে আধুনিক ও পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তি, উন্নত জাতের গবাদিপশু পালন, আধুনিক মৎস্যচাষ এবং টেকসই কৃষিভিত্তিক ক্ষুদ্র ব্যবসা ব্যবস্থাপনা বিষয়ে অংশগ্রহণকারীদের কারিগরি দিকনির্দেশনা দেওয়া হয়।

কর্মশালায় সরকারি কর্মকর্তা, কৃষি ও প্রাণিসম্পদ বিশেষজ্ঞ, পিকেএসএফ ও এফডিএ’র কর্মকর্তারা, মাঠপর্যায়ের কর্মী এবং স্থানীয় সফল কৃষক ও খামারিরা অংশ নেন।

সমাপনী বক্তব্যে বক্তারা আশা প্রকাশ করেন, পিকেএসএফ ও এফডিএ’র এ ধরনের সময়োপযোগী উদ্যোগ গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদে দারিদ্র্য বিমোচনে কার্যকর ভূমিকা রাখবে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)