Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
বুধবার, ১ জুলাই ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরানো সেই এসআইকে শোকজ জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে লজ্জার হার বাংলাদেশের কর্ণফুলীতে ফিশিং ট্রলারে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৬ নাবিক ত্যাগ, সাধনা ও মানবসেবার প্রতীক নাজিমুদ্দিন পীর সাহেব আর নেই বাজেটের নৈশভোজ বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর, সাশ্রয় ৫০ লাখ টাকা স্টেডফাস্টের কার্যালয়ে প্লায়ার্স দিয়ে ড্রাইভারের নখ তুলে নির্যাতন: চালকদের আন্দোলন, ওসি আহত হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু মালদ্বীপে রহস্যময় তরুণের সঙ্গে কেয়া পায়েল, সম্পর্ক নিয়ে নতুন জল্পনা টাইব্রেকারে নেদারল্যান্ডসকে হারিয়ে শেষ ষোলোতে মরক্কো, জয়ের পর সিজদায় খেলোয়াড়রা আল আরাফাহ্ এজেন্ট ব্যাংকিংয়ের ক্যাশিয়ারের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ, পরিবারের দাবি ষড়যন্ত্র
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

টাইব্রেকারে নেদারল্যান্ডসকে হারিয়ে শেষ ষোলোতে মরক্কো, জয়ের পর সিজদায় খেলোয়াড়রা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : মঙ্গলবার, ৩০ জুন,২০২৬, ০৮:৩০ পিএম
টাইব্রেকারে নেদারল্যান্ডসকে হারিয়ে শেষ ষোলোতে মরক্কো, জয়ের পর সিজদায় খেলোয়াড়রা

রুদ্ধশ্বাস লড়াই শেষে টাইব্রেকারে নেদারল্যান্ডসকে ৩-২ গোলে হারিয়ে টুর্নামেন্টের শেষ ষোলো নিশ্চিত করেছে মরক্কো। নির্ধারিত ৯০ মিনিটে ১-১ গোলে সমতা থাকার পর অতিরিক্ত ৩০ মিনিটেও কোনো দল জয়সূচক গোল করতে না পারায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

জয় নিশ্চিত হওয়ার পর মরক্কোর ফুটবলাররা মাঠেই সিজদায় লুটিয়ে পড়ে মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেন। এর আগে টাইব্রেকার শুরুর আগে প্রধান কোচ মোহাম্মদ ওয়াহবি খেলোয়াড়দের নিয়ে মোনাজাতে অংশ নেন। ম্যাচ-পরবর্তী এই আবেগঘন মুহূর্তটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

ম্যাচে প্রথমে এগিয়ে যায় নেদারল্যান্ডস। ৭২তম মিনিটে কোডি গাকপোর গোলে লিড নেয় ডাচরা। তবে হাল ছাড়েনি মরক্কো। অতিরিক্ত সময়ের প্রথম মিনিটেই ইসসা ডিওপ গোল করে সমতা ফেরান।

টাইব্রেকারে প্রথম শটে নেদারল্যান্ডস গোল করলেও মরক্কোর এল আয়নাউয়ি ব্যর্থ হন। এরপর ডাচদের জাস্টিন ক্লাইভার্ট পেনাল্টি মিস করলে ম্যাচে ফিরে আসে মরক্কো। রাহিমি ও শেমসদিন তালবি সফলভাবে গোল করেন।

চতুর্থ শটে নেদারল্যান্ডসের কুইন্টেন টিম্বার্স পোস্টের বাইরে মারেন। তবে মরক্কোর অধিনায়ক আশরাফ হাকিমির শটও পোস্টে লেগে ফিরে আসে।

শেষ পর্যন্ত নেদারল্যান্ডসের পঞ্চম শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনো। এরপর শেষ শটে গোল করে দলের জয় নিশ্চিত করেন সাইবারি।

এই জয়ে শেষ ষোলো নিশ্চিত করে মরক্কো, আর জয়ের আনন্দে সিজদায় লুটিয়ে পড়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন দলের খেলোয়াড়রা।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)