Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
বুধবার, ১ জুলাই ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরানো সেই এসআইকে শোকজ জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে লজ্জার হার বাংলাদেশের কর্ণফুলীতে ফিশিং ট্রলারে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৬ নাবিক ত্যাগ, সাধনা ও মানবসেবার প্রতীক নাজিমুদ্দিন পীর সাহেব আর নেই বাজেটের নৈশভোজ বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর, সাশ্রয় ৫০ লাখ টাকা স্টেডফাস্টের কার্যালয়ে প্লায়ার্স দিয়ে ড্রাইভারের নখ তুলে নির্যাতন: চালকদের আন্দোলন, ওসি আহত হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু মালদ্বীপে রহস্যময় তরুণের সঙ্গে কেয়া পায়েল, সম্পর্ক নিয়ে নতুন জল্পনা টাইব্রেকারে নেদারল্যান্ডসকে হারিয়ে শেষ ষোলোতে মরক্কো, জয়ের পর সিজদায় খেলোয়াড়রা আল আরাফাহ্ এজেন্ট ব্যাংকিংয়ের ক্যাশিয়ারের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ, পরিবারের দাবি ষড়যন্ত্র
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে লজ্জার হার বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : মঙ্গলবার, ৩০ জুন,২০২৬, ১০:৩৯ পিএম
জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে লজ্জার হার বাংলাদেশের

ব্যাটিং বিপর্যয়ে জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংস ও ৮৫ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে লড়াইয়ের আভাস দিলেও দুই সেশনও টিকতে পারেনি নাজমুল হোসেন শান্তর দল। মাত্র ১৮৫ রানে গুটিয়ে গিয়ে ইনিংস ব্যবধানের পরাজয় এড়াতে ব্যর্থ হয় টাইগাররা।

২৭০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা বাংলাদেশ দ্বিতীয় দিনের শেষ বিকেলে এক উইকেটে ৪০ রান তুলেছিল। তবে তৃতীয় দিনের শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্বাগতিকরা।

দিনের শুরুতেই আগের দিনের সংগ্রহে মাত্র এক রান যোগ করে আউট হন ওপেনার মাহমুদুল হাসান জয়। এরপর ব্লেসিং মুজারাবানির দারুণ এক ডেলিভারিতে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন মুমিনুল হক। তিনি করেন ১৩ রান। এতে ৪৬ রানেই তিন উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।

অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও বড় ইনিংস খেলতে পারেননি। মিডল অর্ডারে তাওহীদ হৃদয়, অমিত হাসানসহ অন্য ব্যাটাররাও ব্যর্থ হন।

শেষদিকে কোনো ব্যাটারই দায়িত্বশীল ইনিংস খেলতে না পারায় ১৮৫ রানেই অলআউট হয় বাংলাদেশ। ফলে ইনিংস ও ৮৫ রানের বড় ব্যবধানে জয় তুলে নেয় জিম্বাবুয়ে।

পুরো ম্যাচে বাংলাদেশের ব্যাটিং ছিল হতাশাজনক। দুই ইনিংসেই ব্যাটারদের ব্যর্থতায় সহজেই ম্যাচ নিজেদের করে নেয় সফরকারীরা।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)