Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● আফগানিস্তানের কাছে ৭ উইকেটে হার, ত্রিদেশীয় সিরিজ থেকে বিদায় বাংলাদেশের ● জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এশিয়া: জাতিসংঘ ● যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন ● জলবায়ু পরিবর্তনে বাড়ছে দাবানল, বিশ্বজুড়ে বায়ুদূষণ নিয়ে জাতিসংঘের সতর্কতা ● যুক্তরাষ্ট্র থেকে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ১ লাখ ৭৫ হাজার টন গম ● বৈশ্বিক সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার জাতিসংঘের ● জলবায়ু পরিবর্তন ও যুদ্ধের প্রভাবে বাড়ছে বৈশ্বিক খাদ্যসংকট ● ধর্মীয় সম্প্রীতি বজায় ও মেধাভিত্তিক প্রশাসন প্রতিষ্ঠায় বিএনপি সরকার অঙ্গীকারাবদ্ধ: জনপ্রশাসন উপদেষ্টা ● টেকনাফে বসতঘরের খাটের নিচে রাজ গোখরা, উদ্ধার করে বনে অবমুক্ত ● বাংলাদেশে অনুমোদনহীন পিমেক্স-এর ফরেক্স কার্যক্রম নিয়ে প্রশ্ন, জিয়া-প্রিন্স-রাকেশ পুরোনো প্রতারকচক্র নতুন রূপে
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি, তীব্র নিন্দা ও প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : বুধবার, ২১ অক্টোবর,২০২৬, ১০:১০ পিএম
মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি, তীব্র নিন্দা ও প্রতিবাদ

পটুয়াখালীর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত ‘খ’-এ দায়ের করা এমপি মামলা নং ১৯৩/২৬, ফৌজদারি কার্যবিধির ১০৭/১১৪/১১৭(সি) ধারার মামলাটিকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে তা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন বিবাদী পক্ষ।

মামলাটির বাদী আঃ সালাম সিকদার। এতে বিবাদী করা হয়েছে মোঃ ইব্রাহীম খলিল ও অন্যদের।

বিবাদী পক্ষের দাবি, গত ২৪ জুলাই ২০২৬ তারিখে মামলায় উল্লেখিত ঘটনার সময় তাঁরা ঢাকায় নিজ নিজ কর্মস্থলে অবস্থান করছিলেন। ফলে ওই ঘটনাস্থলে তাঁদের উপস্থিত থাকার অভিযোগ সঠিক নয় বলে দাবি করেছেন তাঁরা। তাঁদের ভাষ্য, মামলায় উত্থাপিত অভিযোগ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

বিবাদী পক্ষের অভিযোগ, পরিবারের সরকারি চাকরিজীবী সদস্যদের হয়রানি করা, তাঁদের সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করা এবং সমাজে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে মামলাটি করা হয়েছে।

তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী, বিবাদীদের মধ্যে ১ ও ৩ নম্বর ব্যক্তি ঢাকায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে এবং ২ নম্বর ব্যক্তি সাভারের জিরানীতে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) কর্মরত রয়েছেন।

পরিবারের সদস্যদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগের মাধ্যমে হয়রানি ও সুনাম ক্ষুণ্ন করার প্রচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিবাদী পক্ষ। একই সঙ্গে মামলাটির নিরপেক্ষ তদন্ত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

পাশাপাশি, তদন্তে অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং মামলাটি প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে।

বিবাদী পক্ষের প্রত্যাশা, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটিত হবে, নিরপরাধ ব্যক্তিরা হয়রানি থেকে মুক্তি পাবেন এবং আইনের শাসন প্রতিষ্ঠিত হবে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)