Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● আজ রাজধানীর যেসব মার্কেট ও দর্শনীয় স্থান বন্ধ ● হুথি হেফাজতে জাতিসংঘ কর্মীর মৃত্যু, উদ্বেগ প্রকাশ সংস্থাটির ● তিন মাসে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ৭৪৭ কোটি ডলার ● টেকনাফে মানবপাচারকারীদের আস্তানায় যৌথ বাহিনীর অভিযান, গুলিতে সেনাসদস্য নিহত ● চলমান আন্দোলন শ্রমিকদের নয়: ডিআইজি ● টেকনাফে মানবপাচারকারীদের আস্তানায় যৌথ বাহিনীর অভিযান, গুলিবিদ্ধ সেনাসদস্য; আটক ৩, উদ্ধার ৫৭ ● শনিবারের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক না হলে ‘কাজ নেই, বেতন নেই’ নীতি কার্যকরের হুঁশিয়ারি ● নারায়ণগঞ্জে ৩ শতাধিক কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা অনিশ্চিত ● চরফ্যাশনে সরাসরি প্রদর্শিত হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ এর উদ্বোধনী অনুষ্ঠান ● নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

হুথি হেফাজতে জাতিসংঘ কর্মীর মৃত্যু, উদ্বেগ প্রকাশ সংস্থাটির

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : শুক্রবার, ৬ নভেম্বর,২০২৬, ০৮:১৫ এ এম
হুথি হেফাজতে জাতিসংঘ কর্মীর মৃত্যু, উদ্বেগ প্রকাশ সংস্থাটির

ইয়েমেনে হুথি বাহিনীর হেফাজতে থাকা অবস্থায় জাতিসংঘের এক কর্মীর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। মোহাম্মদ আল-শামি নামের ওই কর্মী আটক অবস্থায় নির্যাতন বা দুর্ব্যবহারের শিকার হয়ে থাকতে পারেন বলে আশঙ্কা করছে সংস্থাটি। এ ঘটনায় পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, আল-শামির আটকের সময়কার পরিস্থিতি, তিনি যথাসময়ে পর্যাপ্ত চিকিৎসা পেয়েছিলেন কি না এবং তাঁর পরিবার ও জাতিসংঘকে মৃত্যুর খবর দ্রুত জানানো হয়নি কেন—এসব বিষয় তদন্তের আওতায় আনতে হবে।

ডুজারিক সতর্ক করে বলেন, আল-শামির সঙ্গে যে আচরণ করা হয়েছে, তা আন্তর্জাতিক মানবাধিকার আইনসহ প্রযোজ্য আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন হিসেবে বিবেচিত হতে পারে।

মোহাম্মদ আল-শামি জাতিসংঘের মানবাধিকারবিষয়ক দপ্তরে কর্মরত ছিলেন। হুথি বাহিনীর নির্বিচার আটকের মধ্যে মৃত্যুবরণ করা জাতিসংঘের দ্বিতীয় কর্মী তিনি।

প্রতিবেদন অনুযায়ী, এক মাসেরও বেশি সময় আগে আল-শামির মৃত্যু হলেও সম্প্রতি তাঁর পরিবারকে বিষয়টি জানানো হয়েছে। তাঁর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ, আটক অবস্থায় তাঁর সঙ্গে কী ধরনের আচরণ করা হয়েছিল এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছিল কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত করার দাবি জানিয়েছে জাতিসংঘ।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)